শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ২ লাখ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত
নিজস্ব প্রতিবেদক: লুটপাট ও পাচারের অভিযোগে শেখ পরিবারসহ ১০টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর প্রায় ১ লাখ ৯৭ হাজার কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করেছে সরকার। এসব জব্দ করা অর্থ ও সম্পদ দিয়ে ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা থাকবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়।
সোমবার (১৯ মে) অর্থপাচার ও জব্দকৃত অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং বিএফআইইউ প্রধান এ এফ এম শাহিনুর ইসলাম।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের পাশাপাশি আরও ১০টি শিল্পগোষ্ঠীর মোট ১ লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকার অর্থ অ্যাটাচ করা হয়েছে। এর বাইরে ১৬ কোটি ৪০ লাখ ডলার সমমূল্যের (প্রায় ২ হাজার কোটি টাকা) স্থিতি অর্থ এবং ৪২ হাজার ৬১৪ কোটি টাকার অস্থাবর সম্পদ ফ্রিজ অবস্থায় রয়েছে। পাশাপাশি বিদেশে আরও ২৫৩ কোটি টাকার সম্পদ জব্দ রয়েছে।
তিনি আরও জানান, এসব জব্দকৃত অর্থের একটি অংশ দিয়ে ব্যাংক খাতে ক্ষতিপূরণ ও অন্য অংশ জনহিতকর কাজে ব্যয়ের লক্ষ্যে দুটি পৃথক তহবিল গঠন করবে সরকার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “ব্যাংকগুলোর অর্থ লুট হওয়ায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তাই আইনি প্রক্রিয়া অনুসরণ করে একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করা হবে। পাশাপাশি, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ থেকে আলাদা তহবিল গঠনের মাধ্যমে তা জনকল্যাণে ব্যয় করা হবে। সবকিছুই আইনের আওতায় থাকবে।”
পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে। তবে আপাতত বিদেশে থাকা সম্পদ ফ্রিজ করা সম্ভব, যা তুলনামূলকভাবে দ্রুত করা যায়। এ লক্ষ্যে আমরা ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স’-এর (এমএলএ) আওতায় প্রয়োজনীয় রিকোয়েস্ট পাঠাচ্ছি।”
সরকার গঠিত ১১টি তদন্ত দলের অনুসন্ধানে শেখ পরিবারসহ এস আলম গ্রুপসহ ১০টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকঋণে অনিয়ম, কর ফাঁকি, অর্থপাচারসহ নানা ধরনের দুর্নীতির প্রমাণ মিলেছে। এসব অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একটি বিশেষ অধ্যাদেশ প্রণয়নের প্রস্তুতি চলছে। বিশ্বব্যাংকের সহায়তায় গঠিত বিশেষজ্ঞ দল এই প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিচ্ছে।
মিজান/
পাঠকের মতামত:
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়










.jpg&w=50&h=35)


