শেয়ারবাজারে চোখ রাঙানি, সূচক ঊর্ধ্বমুখী হলেই ভয়াবহ সেল প্রেসার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার দীর্ঘদিন যাবত ঘুরপাক খাচ্ছে এক অস্থিরতার ঘূর্ণিতে। একদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানা উদ্যোগ নিচ্ছে বাজার চাঙ্গা করতে, অন্যদিকে বাজার যেন বারবার সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে নিচের দিকেই ধাবিত হচ্ছে।
সাম্প্রতিক বাজার চিত্র পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, দিনের শুরুতে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও দিন শেষে বিক্রির চাপ ও বিনিয়োগকারীদের আতঙ্ক বাজারকে ফের নেতিবাচক ধারায় ফিরিয়ে নেওয়া হয়। এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী।
বাজার বিশ্লেষকদের মতে, বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করলেই একশ্রেণির প্রাতিষ্ঠানিক ও প্রভাবশালী বড় বিনিয়োগকারী ‘সেল প্রেসার’ তৈরি করছেন। এতে করে বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি হয় এবং নতুন করে আতঙ্ক শুরু হয় খুচরা বিনিয়োগকারীদের মধ্যে। এই চক্রাকার পরিস্থিতি দিনের শেষে বাজারকে পতনের দিকে ঠেলে দেয়।
আজ বুধবারও (২১ মে) বাজারে একই দৃশ্য চোখে পড়ে। লেনদেনের শুরুতে কয়েকবার বাজার বেশ ঊর্ধ্বমুখী প্রবণতায় রূপ নেই। এক পর্যায়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। তারপর সেল প্রেসারে সূচক আগের দিনের সীমানায় ফিরে আসে। এমন দৃশ্য কয়েকবার দেখা যায়। শেষ বেলায় ডিএসইর সূচক কোন রকমে ৬ পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী থাকে।
বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতে, বিএসইসি এককভাবে যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তার সবগুলো বাস্তবায়নযোগ্য বা বাজারবান্ধব হচ্ছে না। বিশেষ করে কর্পোরেট গভর্ন্যান্স, কারসাজির অভিযোগে বড় আকারে শাস্তি, বোনাস-নগদ বন্টনের শর্ত, ঘন ঘন সার্কুলার ইত্যাদি বিষয়ে অনেক সময় স্টেকহোল্ডারদের মতামত উপেক্ষিত থাকে। এর ফলে বাজারে অনাস্থা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা এবং বাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের (ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, ইস্যুয়ার কোম্পানি, বিনিয়োগকারী সংগঠন) — এদের মধ্যে নিবিড় সংলাপ ও সমন্বয় ছাড়া বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে না।
ডিএসই সূত্রে জানা গেছে, অন্তবর্তী সরকারের শুরুতে থাকা ডিএসইএক্স সূচক ৬ হাজার ২০০ পয়েন্টের ঘর থেকে নেমে এসেছে প্রায় ৪ হাজার ৮০০ পয়েন্টের ঘরে নেমে এসেছে। এতে বাজার মূলধন কমে যাচ্ছে প্রতিনিয়ত, বিনিয়োগকারীদের লোকসান বাড়ছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনের লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে।
বিশেষজ্ঞদের মতে, বাজারে আস্থা ফেরাতে হলে সবচেয়ে আগে দরকার স্টেকহোল্ডারদের অংশগ্রহণে নীতিনির্ধারণ, বিনিয়োগকারী স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সততা ও দক্ষতা দিয়ে বাজার পরিচালনা, বড় বিনিয়োগকারীদের অস্বচ্ছ সেল প্রেসার মনিটরিং ও নিয়ন্ত্রণ, মৌলভিত্তিক কোম্পানিকে প্রাধান্য দিয়ে আইপিও অনুমোদন এবং বাজারে দীর্ঘমেয়াদি পুঁজি প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে উৎসাহ প্রদান।শেয়ারবাজারে চোখ রাঙানি, সূচক ঊর্ধ্বমুখী হলেই ভয়াবহ ‘সেল প্রেসার’বাংলাদেশের শেয়ারবাজার এক সম্ভাবনাময় ক্ষেত্র। এই বাজারের মাধ্যমে রাষ্ট্র ও জনগণ উভয়ই লাভবান হতে পারে। তবে এর জন্য দরকার বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক বাজারব্যবস্থা। আর সেটিই এখন সময়ের দাবি। নিয়ন্ত্রক সংস্থা ও স্টেকহোল্ডারদের মধ্যে আস্থা ও সহযোগিতার সেতুবন্ধন গড়তে না পারলে শেয়ারবাজার বারবার এমন অনাস্থা ও দরপতনের চক্রেই ঘুরপাক খাবে।
মামুন/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
