আন্দোলন থেকে দল, দল থেকে দ্বন্দ্ব!
নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেও নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে। মাত্র আড়াই মাস আগে গঠিত দলটির ভেতরে নেতৃত্বের দ্বন্দ্ব, আদর্শিক বিভাজন এবং সাংগঠনিক অগ্রগতির অভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা এই দলটি বিদ্যমান রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে। তবে দলটির ২১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরও জেলা-উপজেলায় কার্যকর কমিটি গঠনে দৃশ্যমান অগ্রগতি নেই।
দলটির ভেতরে আদর্শিক বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা পূর্বে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রদল ও বিভিন্ন বামপন্থি এবং ইসলামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও মতপার্থক্য প্রকট হয়ে উঠেছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অবশ্য দাবি করেন, “সমন্বয়হীনতার মতো পরিস্থিতি আমাদের দৃষ্টিতে ঘটছে না। আমরা পর্যাপ্ত আলোচনা ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে একসঙ্গে কাজ করছি।”
তবে মাঠপর্যায়ে এখনো সংগঠনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এনসিপির নেতাদের অনেকেই ঢাকায় সোশ্যাল মিডিয়ায় সরব থাকলেও তৃণমূলে সাংগঠনিক গতিশীলতা অনুপস্থিত। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ঈদুল আজহার আগেই বৃহৎ আকারে জেলা ও উপজেলা কমিটি গঠন এবং নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানালেও এনসিপি এখনো কোনো নির্বাচনী জোট গঠন করতে পারেনি। দলটির একাধিক সূত্র জানিয়েছে, এনসিপির ভেতরেই এ নিয়ে মতবিরোধ রয়েছে—সমমনা দলগুলোর সঙ্গে জোট হবে, নাকি বড় দুই দলের একটির সঙ্গে যাবে তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি দলের ভেতরে ফেসবুক পোস্ট কেন্দ্র করে নানা বিতর্ক দেখা দেয়। এলজিবিটিকিউ ইস্যু, সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয় অবস্থান নিয়ে নেতাদের প্রকাশ্য মন্তব্যে দলের আদর্শিক বিভক্তি আরও প্রকট হয়ে ওঠে।
নাহিদ ইসলাম নেতৃত্বাধীন এনসিপি সাত দফায় নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে। এতে মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় সম্প্রীতি, ভারতীয় আধিপত্যবিরোধিতা, দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ এবং নতুন সংবিধানের দাবিসহ বিভিন্ন নীতি তুলে ধরা হয়।
তবে বিশ্লেষকদের মতে, আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই তরুণ নেতৃত্ব এখন আদর্শিক অভ্যন্তরীণ সমন্বয় এবং সাংগঠনিক কাঠামোর দুর্বলতার মুখে পড়েছে। এই সংকট কাটিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে এনসিপিকে দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
জাতীয় এর সর্বশেষ খবর
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস













