মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারিদের জন্য দু:সংবাদ
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে নানা পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্কের (এসডি) হার বাড়িয়েছে সরকার। টেলিফোন, ইন্টারনেট, হোটেল-রেস্তোরাঁ, ওষুধ, কোমল পানীয়, সিগারেটসহ ১০০-এরও বেশি পণ্য ও সেবার ওপর এই নতুনকর আরোপের উদ্দেশ্যে সম্প্রতি দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে অপ্রত্যাশিতভাবে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে পণ্য এবং সেবার খরচ বাড়বে। উদাহরণস্বরূপ, মোবাইল ফোনের বিল ও ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও, রেস্তোরাঁয় খাওয়ার খরচ বাড়বে এবং পোশাকের কিনতে হবে বাড়তি টাকা।
সম্প্রতি জারি করা অধ্যাদেশ দুটি হলো: মূসক ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৫। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই অধ্যাদেশের পরিবর্তনগুলোর ভিত্তিতে নির্দেশনা জারি করেছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত অনুযায়ী কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস করা হয় এবং প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সম্মতির পর এটি অধ্যাদেশ আকারে জারি করা হয়।
নতুন অধ্যাদেশের মাধ্যমে বিশেষ কিছু পণ্য ও সেবার ওপর সম্পূরক শুল্ক বেড়েছে। যেমন, হোটেল এবং বারের বিলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ করা হয়েছে। একইভাবে, মোবাইল ফোনের সিমকার্ডে শুল্ক ২০ শতাংশ থেকে ২৩ শতাংশ এবং ইন্টারনেট পরিষেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
একাধিক পণ্যের ওপর বাড়তি ভ্যাটও চালু করা হয়েছে, যেমন পটেটো ফ্ল্যাকস, বিস্কুট, আচার, টমেটো সস, এলপি গ্যাস এবং বিভিন্ন ধরনের তেল। এসব পণ্যের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা সাধারন জনগণের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে।
সিগারেটের ক্ষেত্রে দাম ও শুল্কের স্তরও বেড়েছে। নিম্ন স্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে ৬০ টাকা এবং এর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে।
এছাড়াও, উড়োজাহাজের টিকিটে আবগারি শুল্ক বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। অভ্যন্তরীণ রুটে এটি ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা এবং সার্কভুক্ত দেশে ১,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এভাবে সরকারের এই পদক্ষেপগুলো দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য আর্থিক চাপ বাড়াতে পারে, যা ইতিমধ্যে চলমান মূল্যস্ফীতির পরিস্থিতিতে উদ্বেগজনক।
মিজান/
পাঠকের মতামত:
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- ওজু ছাড়া কুরআন ধরার সকল মাসআলা
- দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'
- নতুন নেতৃত্বে রূপায়ণ তাজ, শপথ নিল ২০২৬–২০২৮ কমিটি
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- সালমান মুক্তাদিরের মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব
- গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা
- ‘হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি’
- ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা ৭ কোম্পানির
- বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
- সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম













