ভোটের মাঠে নিজেদের লড়াই: বিদ্রোহের চাপে টালমাটাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্ধশতাধিক আসনে বিএনপির ভেতরেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়নের বাইরে গিয়ে শতাধিক নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ায় চরম চাপে পড়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলটির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, বিদ্রোহীদের কারণে একাধিক গুরুত্বপূর্ণ আসন হারানোর আশঙ্কা ক্রমেই বাড়ছে।
দলীয় সূত্র জানায়, জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো নিয়েই সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এসব আসনে বিএনপির স্থানীয় নেতাদের বিদ্রোহী প্রার্থী হওয়ায় শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এসব নেতার অনেকেই নিজ নিজ এলাকায় জনপ্রিয় হওয়ায় জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি ইতোমধ্যে নয়জন নেতাকে বহিষ্কার করেছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকা অন্য বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এ সময় তাদের ভবিষ্যতে বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিয়ে সরে দাঁড়াতে রাজি করানোর চেষ্টা করবে হাইকমান্ড। এরপরও কেউ অনড় থাকলে তার বিরুদ্ধে আজীবন বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হওয়া কয়েকজন বিদ্রোহী বিএনপি নেতা দাবি করেছেন, মনোনয়ন দেওয়ার আগে কেন্দ্রীয় নেতৃত্ব মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও জনসমর্থনের সঠিক জরিপ করেনি। তাদের মতে, অনেক এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা নেই—এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। মাঠের বাস্তবতা বিবেচনায় নিলে জনপ্রিয় নেতাদের মধ্য থেকেই একজন মনোনয়ন পেতেন এবং বিদ্রোহী প্রার্থীর সংখ্যা এতটা বাড়ত না।
বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, খুব শিগগিরই দলের শীর্ষ নেতারা প্রত্যেক বিদ্রোহী প্রার্থীর সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন। তাদের জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার ও সাংগঠনিক পর্যায়ে ভবিষ্যৎ মূল্যায়নের প্রতিশ্রুতি দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত এই প্রচেষ্টা চলবে। এরপরও কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ‘টাইমস অব বাংলাদেশ’কে বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং প্রতিটি আসনেই একাধিক যোগ্য মনোনয়নপ্রত্যাশী থাকেন। তবে দল যাকে মনোনয়ন দিয়েছে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। তিনি জানান, মনোনীত প্রার্থী ছাড়া অন্য সবাইকে ২০ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে দলীয় সিদ্ধান্ত মানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন আসনে কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন—তার পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরও কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, জোটসঙ্গীদের ছেড়ে দেওয়া আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখন পর্যন্ত নয়জনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
সিরাজ/
পাঠকের মতামত:
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






