হাসিনা ও মুস্তাফিজকে নিয়ে ভারতের ‘ভিন্ন অবস্থান’, অবাক রশিদ লতিফ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখে আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে এই বাঁহাতি পেসারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ ঠিক বিপরীত চিত্র দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে, যাকে ভারত সরকার রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এই দুই ব্যক্তির প্রতি ভারতের এমন বিপরীতমুখী ও বৈষম্যমূলক আচরণে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশে একটি ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিলেও তিনি বর্তমানে প্রতিবেশী দেশে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে আগামী মার্চের আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের বর্জনের ডাক দিয়েছে ভারতের উগ্রপন্থী সংগঠনগুলো। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কেনার কারণে কেকেআর মালিক শাহরুখ খানকেও 'দেশদ্রোহী' আখ্যা দিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে। শেষ পর্যন্ত বিসিসিআই-এর সরাসরি হস্তক্ষেপে কেকেআর তাদের সেরা পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয়, যা ভারতের স্পষ্ট ‘দ্বিচারিতা’ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এই চাঞ্চল্যকর ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ লতিফ। তিনি লেখেন, এটা সত্যিই আশ্চর্যের বিষয় যে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারলেও একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নিরাপত্তা দিয়ে খেলার সুযোগ দিতে পারল না। লতিফ আরও সতর্ক করে দিয়ে বলেন, খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশ হয়তো ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অনিচ্ছা প্রকাশ করতে পারে, কারণ সাবেক প্রধানমন্ত্রী এখনো সেখানেই অবস্থান করছেন।
এদিকে ভারতের বৈরী পরিস্থিতির কারণে সেখানে আসন্ন বিশ্বকাপ খেলতে দল পাঠানো নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ সরকার। খেলোয়াড়দের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে না পারার আশঙ্কায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে আইসিসির সাথে দ্রুত যোগাযোগ ও দরকষাকষি শুরু করতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ







.jpg&w=50&h=35)





