নির্বাচনে নারী কম, কোটিপতি বেশি—হলফনামায় চমক
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ২ হাজার ৫৬৯ প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ১০৭ জন, যা মোট প্রার্থীর মাত্র ৪ দশমিক ২৬ শতাংশ। এদের মধ্যে দলীয় প্রার্থী ৬৭ জন এবং বাকিরা স্বতন্ত্র।
দলভিত্তিক হিসাবে বিএনপি সর্বোচ্চ ১১ নারীকে মনোনয়ন দিয়েছিল। তবে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এক আসনে প্রার্থী পরিবর্তনের কারণে বর্তমানে বিএনপির নারী প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। তাদের নির্বাচনী সহযোগী এনসিপির ৪৪ প্রার্থীর মধ্যে নারী রয়েছেন মাত্র তিনজন।
সম্পদে শীর্ষে আফরোজা খানম রিতা
নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় এক কোটি ৬০ লাখ ৯৮ হাজার ৬৩৮ টাকা। অস্থাবর সম্পদের বাজারমূল্য ৮৫ কোটি ৭২ লাখ টাকা, স্থাবর সম্পদ ১১ কোটি ৩৮ লাখ টাকা। তাঁর হাতে নগদ টাকা রয়েছে পাঁচ কোটি ৮৬ লাখ এবং স্বর্ণ রয়েছে ১৬৪ ভরি।
আয়ে দ্বিতীয় রুমিন ফারহানা
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বার্ষিক আয় ৯৮ লাখ টাকার বেশি। ২০১৯ সালের তুলনায় ছয় বছরে তাঁর আয় বেড়েছে ২২ গুণ।
অন্য নারী প্রার্থীরা
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার বার্ষিক আয় সাত লাখ টাকার বেশি। তাঁর প্রায় ২০ লাখ টাকার সম্পদ রয়েছে। তিনি গণচাঁদার অর্থে নির্বাচন করার কথা হলফনামায় উল্লেখ করেছেন।
ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদের স্থাবর সম্পদের মূল্য প্রায় ৯ কোটি টাকা। সিলেট-২ আসনে তাহসিনা রুশদীরের আয়ের প্রধান উৎস পেনশন ও সঞ্চয়পত্র। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
প্রতিশ্রুতি মানেনি দলগুলো
রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা জুলাই সনদে এবারের নির্বাচনে অন্তত ৫ শতাংশ আসনে নারী প্রার্থী দেওয়ার কথা বলা হলেও কোনো দলই তা মানেনি। বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে নারী মাত্র ১০ জন, যা ৩ দশমিক ৪২ শতাংশ।
এনসিপি অন্তত ১০ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রস্তাব দিলেও বাস্তবে দলটির ৪৪ প্রার্থীর মধ্যে নারী রয়েছেন মাত্র তিনজন। অন্যান্য দলগুলোর নারী প্রার্থী সংখ্যা আরও সীমিত।
বিশ্লেষকদের মতে, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর অঙ্গীকার থাকলেও বাস্তবে দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ায় তার প্রতিফলন দেখা যায়নি।
মুসআব/
পাঠকের মতামত:
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়













