সাত ব্যাংকে বেক্সিমকোর ঋণ ৩৬ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে ব্যাংক থেকে নামে-বেনামে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি-প্রতিষ্ঠান ঋণ নিয়েছে। এর মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শেয়ারবাজারে ‘দরবেশ’ খ্যাত এই খলনায়ক সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ সরকারি-বেসরকারি সাত প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় ৩৬ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে।
এই সাত ব্যাংক থেকে ঋণ নিয়েছেন পর্যাপ্ত জামানত ছাড়াই। আবার বছরের পর বছর ঋণ পরিশোধ না করেও পুনঃতফসিল ও পুনর্গঠন সুবিধা নিয়ে থেকেছে খেলাপি মুক্ত।
খাতসংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে এমন সুবিধা দেয়া হয়েছে। তারা বলেন, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেই ব্যাংকগুলো থেকে ঋণ নেয়া হয়েছে। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। এছাড়া রাখা হয়নি পর্যাপ্ত জামানতও। বাংলাদেশ ব্যাংক এসব জেনেও চুপ ছিল। তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে। অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে।
জনতা ব্যাংক
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে বেক্সিমকো নামে-বেনামে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে। ব্যাংকটি থেকে নেওয়া বেশিরভাগ ঋণই বেনামি। এতদিন তার নামে জনতা ব্যাংক ঋণ ১০ হাজার কোটি টাকা দেখিয়ে আসছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার ২৯ প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন-ফান্ডেড ২১ হাজার ৬৮১ কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে এসেছে।
২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জনতা ব্যাংক থেকে সালমান এফ রহমানের দুই প্রতিষ্ঠানে ২৩ হাজার ৭০ কোটি টাকার ঋণ স্থিতি দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের ২০ হাজার ৭৫২ কোটি টাকা, যার ফান্ডেড ২০ হাজার ২০৮ কোটি এবং নন-ফান্ডেড ৫৪৪ কোটি টাকা। আর বেক্সিমকো লিমিটেডের ফান্ডেড এক হাজার ৯৯৪ কোটি ও নন-ফান্ডেড ৩২৪ কোটি টাকার ঋণ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোন একক গ্রাহককে মূলধনের ২৫ শতাংশের (ফান্ডেড ও নন-ফান্ডেড) বেশি ঋণ দেয়ার নিয়ম নেই। তারপরও জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের ৯৪৯.৭৮ শতাংশ ঋণ সুবিধা দিয়েছে।
আইএফআইসি ব্যাংক
সালমান এফ রহমান নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ মোটা অঙ্কের টাকা বের করে নিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন-ফান্ডেড এক হাজার ২০ কোটি টাকা, সানস্টার বিজনেসের নামে ৬১৫ কোটি, ফারইস্ট বিজনেসের নামে ৬১৪ কোটি টাকা, কসমস কমোডিটিস লিমিটেডের নামে ৬১২ কোটি, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ৪৫৫ কোটি, আল্ট্রন ট্রেডিং লিমিটেডের নামে ৪৪৯ কোটি, নর্থস্টোন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ৪২১ কোটি, আলফা এন্টারপ্রাইজ লিমিটেডের ৫৬৯ কোটি এবং অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ৪৬৩ কোটি টাকার ঋণ নিয়েছেন। প্রতিষ্ঠানগুলো সবগুলোই বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট।
ন্যাশনাল ব্যাংক
ধুঁকতে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকেও সালমান এফ রহমান নামে-বেনামে টাকা ঋণ নিয়েছেন। ন্যাশনাল ব্যাংক থেকে এসব ঋণ বহু বছর আগের। তবে কোনো অর্থ পরিশোধ না করেই নিয়মিত থেকে যাচ্ছেন।
এই ব্যাংকটি থেকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে ফান্ডেড ৮৩৬ কোটি টাকা, বেক্সিমকো গ্রুপের অনুকূলে ফান্ডেড ৮২৩ কোটি টাকা, বেক্সিমকো এলপিজি ইউনিট ১ ও ২ অনুকূলে ফান্ডেড এক হাজার ২৩৪ ও নন-ফান্ডেড ৫৯ কোটি টাকার ঋণ নিয়েছেন। অগ্রণীব্যাংক
অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেডের ফান্ডেড ৬৬৩ কোটি টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়েছে ফান্ডেড ৩৭৫ কোটি টাকা এবং বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড ফান্ডেড ৩০০ কোটি ও নন-ফান্ডেড ৭১ কোটি টাকার ঋণ নিয়েছে।
রূপালী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেডে ৯৬৫ কোটি টাকার ঋণ রয়েছে।
সোনালী ব্যাংক
রাষ্ট্রায়াত্ব সোনালী ব্যাংকে রয়েছে বেক্সিমকো গ্রুপের ১ হাজার ৮৩৮ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ঋণ এক হাজার ৪৬১ কোটি টাকা। এসব ঋণ পরিশোধ না করার পরও নিয়মিত রয়েছে। অথচ পুনর্গঠিত ঋণের দুই কিস্তি পরিশোধ না করলেই ঋণ খেলাপি হয়ে যাওয়ার কথা।
এবি ব্যাংক
সালমান এফ রহমানের চার প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকে সালমান এফ রহমানের চার প্রতিষ্ঠানের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬০৫ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের ১২০ কোটি। একই প্রতিষ্ঠানে আরও ৫৫ কোটি টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলসের ৮৩ কোটি এবং নিউ ঢাক্কা ইন্ডাস্ট্রিজের ৩৪৫ কোটি টাকা।
এবি ব্যাংকের সবগুলো ঋণই পুনর্গঠিত। এই ব্যাংকের ঋণও বছরের পর বছর পরিশোধ করা হয়নি। ঋণগুলো ২০১৫ সালে পুনর্গঠিত করা হয়। এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ জামানত নেই। এক্ষেত্রে এসব ঋণ ফেরত পাওয়া নিয়েও শঙ্কা বেশি থাকে।
এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, সালমান এফ রহমান রাজনৈতিকভাবে এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তার প্রতিষ্ঠানগুলোকে কিছু বলা যেত না। বাংলাদেশ ব্যাংকও জেনেশুনে চুপচাপ ছিল। তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে। এসব ঋণের অধিকাংশই খেলাপি যোগ্য। যেহেতু ঋণগুলো পর্যাপ্ত জামানত ছাড়াই দেয়া হয়েছে, তাই এই টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






