হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক : হলফনামা সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। তিনি বলেন, তার হলফনামায় বার্ষিক আয়কর রিটার্ন সংক্রান্ত একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল, যা আইন অনুযায়ী সংশোধন করে পুনরায় জমা দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা শহরের এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “হলফনামায় দেওয়া অন্যান্য সব তথ্য সঠিক রয়েছে। কিন্তু একটি টাইপিং ভুলকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আমাকে ও আমাদের দলকে বিতর্কিত করার চেষ্টা চলছে।”
তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু তথাকথিত অ্যাক্টিভিস্ট পরিকল্পিতভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এসব প্রচারের উদ্দেশ্য রাজনৈতিক দলকে হেয় করা, প্রার্থীকে বিতর্কিত করা এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ব্যক্তিদের প্রশ্নবিদ্ধ করা। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনরায় প্রাসঙ্গিক করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, “মিরজাহান নামে এক অ্যাক্টিভিস্ট কিছুদিন আগে ওবায়দুল কাদের পালানোর ঘটনায় আমাকে জড়িয়ে পোস্ট করেছিলেন। পরে পুলিশ তদন্ত করে সেটির কোনো সত্যতা পায়নি এবং সংশ্লিষ্ট ব্যক্তি পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন।”
তিনি আরও বলেন, সম্প্রতি হাদি হত্যাকারীদের ফিরিয়ে আনা ও নির্বাচনের আগে রায় কার্যকরের দাবিতে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে ফেসবুক অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এ ধরনের কিছু অ্যাক্টিভিস্ট অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে জনগণের আবেগ নিয়ে খেলছে বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির এই নেতা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, “বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তারা বলছে, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের দেখে নেওয়া হবে। নির্বাচনের আগেই যদি ক্ষমতার দাপট, পেশিশক্তি ও কালোটাকার ব্যবহার শুরু হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।”
তিনি বলেন, এসব ঘটনায় সরকার ও নির্বাচন কমিশনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে জিডি ও মামলা করা হবে বলেও জানান তিনি। “আওয়ামী লীগের আমলের মতো কালচার চালিয়ে কেউ পার পেয়ে যাবে—এটা এই বাংলাদেশে চলবে না,” যোগ করেন সারজিস আলম।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, “এই এক থেকে দেড় বছরে যদি কেউ আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারে, তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি তা মাথা পেতে নেব। কিন্তু আওয়ামী লীগের পেইড এজেন্ট হিসেবে যারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, সুরভী নামের এক ব্যক্তির মামলায় ৫০ হাজার টাকার বিষয়কে ৫০ কোটি টাকা হিসেবে প্রচার করা হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। এ ধরনের প্রোপাগান্ডা বন্ধ না হলে তা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।
সবশেষে সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের সময় যেভাবে গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, নির্বাচনের ক্ষেত্রেও তারা একই ধরনের নিরপেক্ষ ভূমিকা রাখবে—এটাই তার প্রত্যাশা। গণমাধ্যমের সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
মুসআব/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল
- মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ
- অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম
- ‘ব্লাড মুন’-এর মতো দৃশ্য আজ, বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে
- ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে













