ভালো আইপিও ও শক্তিশালী মার্চেন্ট ব্যাংকের ওপর জোর বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বিএসইসি ভবনের কমিশন সভা কক্ষে শুরু হওয়া এই বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের সব কমিশনার উপস্থিত ছিলেন। সভায় আরও অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় শেয়ারবাজারের কাঠামোগত উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও বাজারবান্ধব উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বৈঠকে বিএসইসির পক্ষ থেকে বিএমবিএর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং শেয়ারবাজারের স্বার্থে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কমিশনের নেতৃত্বে বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে মার্চেন্ট ব্যাংকারদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট—এই তিনটি ক্ষেত্রেই বিএমবিএর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফলে সম্প্রতি আইপিও রুলস গেজেট আকারে প্রকাশিত হয়ে কার্যকর হয়েছে, যা যুগোপযোগী হওয়ার কারণে শেয়ারবাজারে মানসম্পন্ন নতুন কোম্পানি তালিকাভুক্তির সুযোগ বহুগুণ বাড়িয়েছে।
তিনি আরও বলেন, বিএসইসি প্রত্যাশা করে যে, বিএমবিএ ও এর সদস্য ইস্যু ম্যানেজাররা ভালো ও সক্ষম কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসতে কার্যকর ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে কমিশন সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখবে এবং ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। একই সঙ্গে ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও কর্পোরেট অ্যাডভাইজরি খাতে মার্চেন্ট ব্যাংকগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। তার মতে, নৈতিকতা ও পেশাদারিত্ব বাড়লে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।
সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক এবং তাদের সংগঠনের জন্য তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ ওয়েবসাইট ও ওয়েবপোর্টাল থাকা অত্যন্ত জরুরি। সঠিক ও যাচাইকৃত তথ্যের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহ-সভাপতি মো. মনিরুল হক, কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, সদস্য গাজী মোহাম্মদ তারেক, সদস্য সুমন কুমার কুন্ডু এবং সদস্য মো. সোহেল হক উপস্থিত ছিলেন। তারা শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা আরও শক্তিশালী করতে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা





.png&w=50&h=35)



