সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তিতে সরকারের সবুজ সংকেত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গভীরতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারের অংশীদারত্ব থাকা বহুজাতিক ব্লুচিপ কোম্পানিকে শেয়ারবাজারে আনার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে একাধিক দেশীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সরাসরি তালিকাভুক্তির পথে এগোবে এবং বহুজাতিক কোম্পানিগুলো নিজ নিজ বোর্ড সভায় শেয়ারবাজারে আসার বিষয়টি চূড়ান্ত করবে।
বুধবার (০৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে ১০টি প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
বৈঠকে সংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। এছাড়া আইসিবির চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানও বৈঠকে অংশ নেন।
শেয়ারবাজারে আনার জন্য আলোচনায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজার এখন মোটামুটি আইনের কাঠামোর মধ্যে এসেছে। এ অবস্থায় বাজারের গভীরতা বাড়ানো ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যেই মৌলভিত্তি শক্তিশালী সরকারি কোম্পানির শেয়ার অফলোড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে সরকারের শেয়ার থাকলেও এখনো সেগুলো তালিকাভুক্ত নয়। তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কোম্পানির বোর্ড সভায় নিতে হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আগেও এ ধরনের আলোচনা হলেও বাস্তব অগ্রগতি হয়নি—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এবার বিষয়টি আগের চেয়ে অনেক দূর এগিয়েছে। মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক সম্মতি দেওয়া হয়েছে এবং শিল্প মন্ত্রণালয় থেকেও শেয়ার ছাড়ার বিষয়ে চিঠি পাওয়া গেছে।
কোম্পানিগুলোকে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, দ্রুত প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোম্পানি আইন উপেক্ষা করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, বৈঠক শেষে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, সরকার বিষয়টিকে জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে দেখছে। তার ভাষায়, জনস্বার্থের চেয়ে বড় কোনো স্বার্থ নেই। নেসলে বা ইউনিলিভারের মতো কোম্পানি যদি ভারত, পাকিস্তান বা থাইল্যান্ডে তালিকাভুক্ত হতে পারে, তাহলে বাংলাদেশে সমস্যার কোনো যুক্তি নেই।
তিনি আরও বলেন, প্রয়োজনে এসব কোম্পানিকে কর ছাড়সহ বিভিন্ন প্রণোদনা দেওয়া যেতে পারে। তবে তারা যদি তালিকাভুক্ত হতে না চায়, তাহলে কর বাড়ানোর মতো কঠোর সিদ্ধান্তও নিতে হবে। তা না হলে বাজারকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
দেশীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিষয়ে তিনি জানান, শিল্প মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবরা নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। তার মতে, ডাইরেক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে দেরি হওয়ার কোনো বাস্তব কারণ নেই।
ইউনিলিভার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে সরকারের প্রায় ৪০ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে সামান্য অংশও বাজারে ছাড়তে সমস্যা হওয়ার কথা নয়। তবে বিদেশি বোর্ড সভার অনুমতির বিষয়টি বারবার সামনে আসছে বলে মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
