ব্যর্থ এস আলমের ৫ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগছে এস আলম গ্রুপের মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের চাহিদামতো নগদ জমা (সিআরআর) রাখতে পারছে না। এ জন্য প্রতিনিয়ত ব্যাংকগুলোর জরিমানা গুনতে হচ্ছে।
অবশ্য তারল্য সংকটে ভুগলেও জুন শেষে চলতি বছরের প্রথমার্ধে পরিচালন মুনাফা বেড়েছে বলে দাবি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক লিমিটেড। যেখানে বাংলাদেশ ব্যাংকের সিআরআর রাখতে ব্যর্থ হচ্ছে সেখানে মুনাফা দেখানো কিভাবে সম্ভব হলো সে প্রশ্নও আর্থিকখাত সংশ্লিষ্টদের।
জানা গেছে, দক্ষ ব্যবস্থাপনা ও সুশাসনের অভাবে আর্থিক সক্ষমতায় দিন দিন পিছিয়ে পড়ছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো। আগ্রাসী ব্যাংকিং ও ক্রমবর্ধমান খেলাপি ঋণের কারণে অধিকাংশ ইসলামী ব্যাংকের নগদ প্রবাহ দীর্ঘদিন ধরে ঋণাত্মক। যে কারণে নগদ জমা সংরক্ষণেও (সিআরআর) বারবার ব্যার্থ হচ্ছে প্রতিষ্ঠানগুলো। যে কারণে এবার এস আলম গ্রুপের পাচ ইসলামী ব্যাংককে গুণতে হচ্ছে জরিমানা।
সিআরআর সংরক্ষণে ব্যর্থ ৬টি ইসলামি ব্যাংককে বিধিবদ্ধ জমা সংরক্ষণে (সিআরআর) ঘাটতি কমানোর লক্ষ্যমাত্রা বেধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত ৩০ মে গভর্নর আব্দুর রউফ তালুকদারের নির্দেশক্রমে এই লক্ষ্য পূরণে ব্যার্থ হলে সাড়ে ৪% হারে দ-সুদ আরোপের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট। এরপরও একটি ব্যাংক বাদে বাকি ৫টি ব্যাংকই ৩০ জুনে এই লক্ষ্য পূরণে ব্যার্থ হয়েছে।
ব্যাংকগুলো হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছে জমা দেয়া এক পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের (ডস) বিধিবদ্ধ জমা সংরক্ষণ শাখা।
বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ধারা ৩৬ মোতাবেক বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকের সাথে নিারির্ধত পরিমাণে নগদ জমা (সিআরআর) সংরক্ষণ করতে হয়। এক্ষেত্রে, সিআরআর সংরক্ষণে ব্যর্থতার জন্য ঘাটতির পরিমাণের ওপর দৈনিক, দ্বি-সাপ্তাহিক এবং অব্যাহতভাবে নগদ ঘাটতির পরিমাণের ওপর পৃথকভাবে দ-সুদ আরোপের বিধান রয়েছে।
বর্তমানে তারল্য চাপে থাকা শরিয়াহ্ ব্যাংকগুলোর মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪% হারে শুধুমাত্র দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে সিআরআর সংরক্ষণ করার এবং সংরক্ষণে ব্যর্থতার ক্ষেত্রে ব্যাংক রেটের চেয়ে ৫০ বেসিস পয়েন্ট অধিক হারে (৪.৫০%) দ-সুদ আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয় গত ৩০ মে। অর্থাৎ, ব্যাংকগুলোকে প্রতিদিন ৪% হারে সিআরআর-সংরক্ষণ করতে হবে এবং চলতি হিসাবে রক্ষিত স্থিতি যেসকল দিনে উল্লিখিত ৪ শতাংশের কম হবে সেসকল দিনে ঘাটতির উপর ৪.৫% হারে দ-সুদ আরোপ করা হবে।
এছাড়া, ২০২৩ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে বিদ্যমান সিআরআর ঘাটতির ১৫% করে এবং অবশিষ্ট ২৫% ৩০ নভেম্বর ২০২৩ এর মধ্যে পূরণ করার এবং বর্ণিত মাসভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে ঘাটতির সমপরিমাণ অর্থের উপর ৪.৫০% হারে অতিরিক্ত দ-সুদ আরোপ করার বিষয়েও নীতিমালা অনুমোদিত হয়। এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ব্যাংকগুলোর সিআরআর সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, ৩০ জুন আইসিবি ইসলামিক ব্যাংক বাদে অন্য ৫টি ব্যাংকই লক্ষমাত্রা অনুযায়ী ঘাটতির পরিমাণ কমাতে ব্যর্থ হয়েছে।
৩০ জুনে ইসলামী ব্যাংকের ঘটতির সীমা ছিল ৪ হাজার ৪৫১ কোটি টাকা। কিন্তু ঘাটতির পরিমাণ ছিল ৫ হাজার ৬৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণে ৬১৮ কোটি টাকা ঘাটতি থাকায় ব্যাংকটিকে দ-সুদ বা জরিমানা দিতে হচ্ছে ৩ কোটি ২৩ লাখ টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিআরআর সংরক্ষণে ঘাটতির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪৭৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে ১৯১ কোটি টাকা পিছিয়ে থাকায় দ-সুদ দিতে হচ্ছে ৬৭ লাখ টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকে ৩৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪১৯ কোটি টাকা ঘাটতি থাকায় দ-সুদ দিতে হচ্ছে ২০ লাখ টাকা। ইউনিয়ন ব্যাংকে ৬০৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৮৩ কোটি টাকা ঘাটতি থাকায় জরিমানা দিতে হচ্ছে ৯৭ লাখ টাকা। একইভাবে সোস্যাল ইসলামী ব্যাংকে ৭৯৯ কোটি টাকা সিআরআর ঘাটতি থাকায় জরিমানা দিতে হচ্ছে ৮৪ লাখ টাকা।
এদিকে তারল্য সংকট ও কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর রাখতে ব্যর্থ হলেও পরিচালন মুনাফা বাড়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আর্থিকখাত সংশ্লিষ্টরা। জুন শেষে চলতি বছরের প্রথমার্ধে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।
গত বছরের প্রথমার্ধে ১৬৯ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছিল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটি প্রায় ১৮০ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে বলে জানা গেছে।
এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর আলম বলেছেন, গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছর আমাদের পরিচালন মুনাফা প্রায় ৭% বেড়েছে। একই সঙ্গে ব্যাংকের খেলাপি ঋণের হারও কিছুটা কমেছে। এদিকে ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের প্রথমার্ধে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক ভালো পরিচালন মুনাফা পেয়েছে বলে দাবি করেছে। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২২৫ কোটি টাকা। ২০২২ সালের একই সময়ে ১৭২ কোটি টাকা পরিচালন মুনাফায় ছিল ব্যাংকটি।
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী ওই সময়ে জানান, চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের অবস্থান শীর্ষে। ব্যাংকের খেলাপি ঋণের হার ৩ শতাংশে সীমাবদ্ধ। অন্যান্য সূচকেও ইউনিয়ন ব্যাংকের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। মুনাফার এ প্রবৃদ্ধি বছর শেষে আরো বাড়বে।
আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলো গত ডিসেম্বর থেকে থেকে তারল্য সংকটে ভুগছে। কেন্দ্রীয় ব্যাংকের চাহিদামতো সিআরআর রাখতে পারছে না। এ জন্য প্রতিনিয়ত ব্যাংকগুলো জরিমানা গুনছে। এ অবস্থায় মাঝেমধ্যে টাকা ধার দিয়ে ব্যাংকটির লেনদেন কার্যক্রম স্বাভাবিক রাখছে কেন্দ্রীয় ব্যাংক। আর তাদের হিসাব বলছে মুনাফায় প্রবৃদ্ধি। বিষয়টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নজর দেয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেছেন, একটি গ্রুপের মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তারল্য সংকটের কারণে জরিমানা দিচ্ছে। আর কেন্দ্রীয় ব্যাংক হাত গুটিয়ে বসে আছে। কেন্দ্রীয় ব্যাংকের এই নীতি ব্যাংক খাতকে আরও ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এমন সংকট হলে ব্যাংকের পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক বসিয়ে দেয়া উচিত। যাতে আমানতকারীদের অর্থ নিরাপদে থাকে। তাতে গ্রাহকের আস্থা বাড়ে। উল্লেখ্য, শুধু ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে দায় সেরেছে কেন্দ্রীয় ব্যাংক।
শেয়ারনিউজ, ১০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার













