ফের অস্থিরতার ঘূর্ণিপাকে দেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: মার্জিন ঋনে কড়াকড়ি আরোপের খবরে ফের অস্থিরতা নেমেছে শেয়ারবাজারে। দিনের বেশিরভাগ সময় সূচক ইতিবাচক প্রবণতায় থাকলেও শেষ ঘণ্টায় বড় ধরণের বিক্রির চাপ তৈরি হয়। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজ প্রায় ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের জন্য নতুন শর্ত বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে ওঠানামার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। টানা সাত দিন পতনের পর ডিএসইর সূচক ২২২ পয়েন্ট হারায়। এরপর টানা তিন দিন ঊর্ধ্বমুখী ধারায় ১০৫ পয়েন্ট পুনরুদ্ধার করে। তবে স্থিতিশীল হতে না হতেই ফের অস্থিরতার ঘূর্ণিপাকে পড়ে বাজার। মঙ্গলবার সূচক কমে ৯ পয়েন্ট, আর বুধবার পতন আরও তীব্র হয়ে সূচক নেমে যায় প্রায় ৩১ পয়েন্ট।
বাজারের এই অস্থিরতার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন মার্জিন ঋণ নীতিকে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি প্রকাশিত “মার্জিন বিধিমালা (রহিতকরণ), ২০২৫”-এর খসড়া অনুসারে, শেয়ার কেনার জন্য মার্জিন ঋণ পেতে একজন বিনিয়োগকারীর বছরে গড়ে কমপক্ষে ৫ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। অর্থাৎ ছোট বিনিয়োগকারীদের জন্য মার্জিন সুবিধা পাওয়া কঠিন হয়ে যাবে।
এছাড়া, যাদের আয়ের নির্দিষ্ট উৎস নেই—যেমন ছাত্র, গৃহিণী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি, তারা আর মার্জিন ঋণ নিতে পারবেন না। কমিশনের মতে, এ ধরনের বিনিয়োগকারীদের সীমিত আর্থিক সক্ষমতা তাদেরকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। ফলে সুরক্ষার স্বার্থেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে বিএসইসি জানিয়েছে।
তবে নতুন নীতিমালা নিয়ে বিনিয়োগকারী মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এতে স্বল্প আয়ের সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে ধীরে ধীরে সরে দাঁড়াবেন, ফলে তারল্য সংকট আরও বাড়তে পারে। অন্যদিকে, বাজারসংশ্লিষ্ট আরেক অংশ মনে করছে, সীমিত আয়ের বিনিয়োগকারীদের ঋণ নির্ভর শেয়ার কেনাকাটা নিয়ন্ত্রণ করা গেলে বাজার স্থিতিশীল হতে পারে।
উল্লেখ্য, বিএসইসি ৩ সেপ্টেম্বর পর্যন্ত মার্জিন ঋণের প্রস্তাবে জনমত গ্রহণ করবে। এরপর প্রস্তাবিত খসড়া নীতিমালা চূড়ান্ত করবে। এখন বাজারজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—এই বিধিমালা কার্যকর হলে বাজারে ছোট বিনিয়োগকারীদের অবস্থান কীভাবে প্রভাবিত হবে।
বুধবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইতে দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে নেমে আসে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস কমেছে ১১.৯২ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক হারিয়েছে ১৮.৫৫ পয়েন্ট, অবস্থান করছে ২ হাজার ৮৬.২২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির দর বেড়েছে, ২২৩টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল। তবে টাকার অঙ্কে লেনদেন কমে দাঁড়িয়েছে ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় প্রায় ৮৩ কোটি ৭৪ লাখ টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে মাত্র ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের ১৮ কোটি ২৭ লাখ টাকা থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এদিন সিএসইতে অংশ নেয় ২২৮টি কোম্পানি। এর মধ্যে ৯১টির দর বেড়েছে, ১১২টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।
দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৭২ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৫.৪২ পয়েন্টে নেমে আসে। এর আগের কার্যদিবসে সূচক কমেছিল ১৫.২৭ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









