সাবেক সেনাপ্রধানকে নিয়ে ইকবালের ভয়ঙ্কর সতর্কবার্তা ফাঁস
নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, র্যাবে কর্মরত থাকাকালে জিয়াউল বিচারবহির্ভূত হত্যা, অপহরণ এবং ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েছিলেন এবং তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বারবার পদক্ষেপ নিতে হয়েছিল।
ইকবাল করিম ভূঁইয়া তার পোস্টে লেখেন,“র্যাবে প্রেষণে থাকা অফিসারদের অনেকেই এমন আচরণে অভ্যস্ত হয়ে উঠত যেন তারা পেশাদার খুনি। বিশেষ করে জিয়াউল আহসানকে নিয়ে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম।”
তিনি উল্লেখ করেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি র্যাবে থাকা সেনা সদস্যদের ফিরিয়ে আনার প্রস্তাব দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাতে সম্মতি প্রকাশ করেছিলেন। তবে বাস্তবে সেটি আর বাস্তবায়ন হয়নি।
ইকবাল করিম ভূঁইয়া আরও জানান, তিনি কর্নেল (পরে লেফটেন্যান্ট জেনারেল) মুজিবকে ডেকে জিয়াউল আহসানকে ‘নিয়ন্ত্রণে’ রাখার নির্দেশ দেন এবং যেন আর কোনো ‘ক্রসফায়ার’ না হয়, সে বিষয়ে সতর্ক করেন। কিছুদিন সংবাদমাধ্যমে ‘ক্রসফায়ারের’ খবর না থাকায় স্বস্তি পেলেও পরে বুঝতে পারেন এসব ঘটনা গোপন রাখা হচ্ছিল।
আর্মি নিরাপত্তা ইউনিটের (ASU) একাধিক কর্মকর্তার বর্ণনা অনুযায়ী, জিয়াউলের আচরণ দিন দিন আরো উগ্র হয়ে উঠছিল। তার বাসায় অস্ত্র, সিসিটিভি ক্যামেরা এবং গার্ড রাখার বিষয়টি নিয়ে আপত্তি জানালে সে নির্দেশ মানেনি। ASU কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল ফজল বলেন,“তার সঙ্গে কথা বলাটা যেন ইট বা পাথরের সঙ্গে কথা বলার মতো—কোনো যুক্তিই সে গ্রহণ করত না।”
জিয়াউল আহসানকে নিয়ে করা তদন্তে দেখা গেছে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যার পেছনে সবচেয়ে আলোচিত নাম তিনি। গুম কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, তার নেতৃত্বাধীন টিমই সবচেয়ে বেশি গুম করেছে এবং অনেক ক্ষেত্রেই গুমের পর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এক পরিসংখ্যানে দেখা যায়, জিয়াউল আহসানের নেতৃত্বে প্রায় ১,০৩০ জন মানুষকে গুম ও হত্যা করা হয়েছে। এই অপরাধগুলোর মধ্যে রয়েছে ২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যা, ২০১৪ সালের নারায়ণগঞ্জ ৭ খুন, এবং জুলাই-আগস্টে সংঘটিত রাজনৈতিক নিধনযজ্ঞ।
জিয়াউল আহসানের ক্ষমতার পেছনে ছিল সরাসরি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকের ছায়া। অভিযোগ রয়েছে, তারিক সিদ্দিকের নির্দেশেই জিয়াউল বিভিন্ন ‘অপারেশন’ পরিচালনা করতেন। গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ আছে, অনেক সময় শেখ হাসিনার নির্দেশেই গুম-হত্যা সংঘটিত হতো এবং জিয়াউল সেই ‘সুপিরিয়র কমান্ড’ অনুসরণ করতেন।
জিয়াউল আহসানের চাকরিজীবনের সংক্ষিপ্ত বিবরণ:
কোর্স: ২৪তম লং কোর্স, সেনাবাহিনী
পরিচিতি নম্বর: বিএ-৪০৬০
র্যাবে যোগদান: ২০০৯, র্যাব-২ এর টুআইসি
পরবর্তী পদ: র্যাব গোয়েন্দা বিভাগের প্রধান → অতিরিক্ত মহাপরিচালক (ADG)
অভিযান: শাপলা চত্বর (২০১৩), নারায়ণগঞ্জ ৭ খুন (২০১৪)
পরবর্তী পদ: এনএসআই পরিচালক, এনটিএমসি মহাপরিচালক
পদোন্নতি: শেষ পর্যন্ত মেজর জেনারেল
বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় রয়েছেন এবং সেনানিবাসের নির্দিষ্ট এলাকায় অবাঞ্ছিত হিসেবে তালিকাভুক্ত। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জানান, এমন একজন কর্মকর্তা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছিলেন।
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













