বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর ভিডিও’ ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন এ আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধানের বিরুদ্ধে এই ভিডিও কেলেঙ্কারির খবর সামনে এসেছে এমন সময়, যখন তিনি এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক হিসাব থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়ে সমালোচনার মুখে রয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) গভর্নরের কাছে ভিডিও সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের নভেম্বরে এনায়েত উল্লাহ ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৫০টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল বিএফআইইউ, যার পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা। তবে চলতি বছরের এপ্রিল মাসে ব্যাংক আল-ফালাহর চারটি হিসাব পুনরায় ফ্রিজ না করে, সেখান থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়।
এ নিয়ে জোর সমালোচনা শুরু হয়, বিশেষ করে যখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসে, এনায়েত উল্লাহ প্রতিদিন প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা তুলতেন বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে।
বর্তমানে জানা গেছে, সংশ্লিষ্ট হিসাবে প্রায় ১০১ কোটি টাকা এখনো জমা রয়েছে। বাকি অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার পেছনে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিতে গিয়ে এএফএম শাহীনুল ইসলাম বলেন,“এনা পরিবহনের আবেদনের ভিত্তিতে ব্যবসা পরিচালনার স্বার্থে কিছু অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। অনুরূপভাবে অন্য প্রতিষ্ঠানকেও এ ধরনের সুযোগ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান,“দুদক চাইলে আমি বিষয়টি ব্যাখ্যা দেব।”
আপত্তিকর ভিডিও নিয়ে তার দাবি,“আমাকে হেয় করার উদ্দেশ্যে এগুলো ছড়ানো হয়েছে। ভিডিওগুলো ভুয়া।”
গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) থেকে কিছু ভিডিও বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ছড়াতে থাকে। ১৮ আগস্ট (সোমবার) তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাংকসহ নীতিনির্ধারণী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরই ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন। দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর চলতি বছরের জানুয়ারিতে এএফএম শাহীনুল ইসলামকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে গভর্নরের নেতৃত্বাধীন সার্চ কমিটির সুপারিশ তালিকায় তার নাম না থাকায়, এই নিয়োগ শুরু থেকেই বিতর্কিত ছিল।
জাহিদ/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













