বাতিল হচ্ছে নাগরিকত্ব, ভারতীয় মুসলিমরা অস্তিত্ব সংকটে
আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর আগস্ট মাসে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস ইতিহাসের সেই প্রতিশ্রুতিগুলোকে মনে করিয়ে দেয়, যা ১৯৪৭ সালের ভয়াবহ ও রক্তাক্ত দেশভাগের সময় দেওয়া হয়েছিল। সেই বিভাজনের পরও প্রায় সাড়ে তিন কোটি মুসলমান পাকিস্তানে না গিয়ে ভারতেই থেকে গিয়েছিলেন, এই বিশ্বাসে যে, স্বাধীন ভারতের নাগরিক হিসেবে তারা সমান অধিকার, ন্যায্য সুযোগ-সুবিধা এবং সাংস্কৃতিক স্বাধীনতা ভোগ করবেন। টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে সেই প্রত্যাশা ও বর্তমান পরিস্থিতির বৈপরীত্য তুলে ধরা হয়েছে।
বর্তমানে ভারতের মুসলিম জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছেছে, যা বিশ্বে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী। ধারণা করা হচ্ছে, ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমানের আবাসস্থলে পরিণত হবে।
তবে সংখ্যায় বিশাল হওয়া সত্ত্বেও মুসলমানরা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে ক্রমশ প্রান্তিক হয়ে পড়ছেন। চল্লিশের দশকে মুসলিম লীগ যে আশঙ্কা প্রকাশ করেছিল—যে ‘হিন্দু কংগ্রেস’-এর শাসনে মুসলমানরা বৈষম্য, সাংস্কৃতিক অবক্ষয় এবং টার্গেটেড সহিংসতার শিকার হবে—আজ যেন সেই সতর্কবাণী বাস্তবে রূপ নিচ্ছে।
ভারতের ধর্মনিরপেক্ষতার মূল প্রতিশ্রুতি ভেঙে পড়ে ২০১৯ সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাশ হওয়ার পর। এই আইন প্রথমবারের মতো নাগরিকত্বের জন্য ধর্মকে একটি মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করে, যার পর থেকেই দেশজুড়ে ধর্মীয় বিভাজন আরও স্পষ্ট হতে থাকে।
কাশ্মীরের পেহেলগাম হামলার পর তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ বিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। গুজরাট, দিল্লি, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষী দরিদ্র মুসলমানদের নির্বিচারে আটক করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের বিচারকের সামনে হাজির করার আইনগত নিয়মও উপেক্ষা করা হচ্ছে।
নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে মুসলিমদের জন্য কঠোর কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে অমুসলিমদের জন্য একই নিয়ম শিথিল রাখা হয়েছে। এর ফলে কোটি কোটি দরিদ্র মুসলমান ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছে। অথচ কাগজপত্র না থাকা সত্ত্বেও অমুসলিমরা নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচিত হচ্ছেন।
এই পরিস্থিতিতে বিহারে আট কোটি ভোটারের নাগরিকত্ব যাচাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসনের ইঙ্গিত, এর ফলে বিপুলসংখ্যক মুসলমান ভোটারকে ‘অবৈধ’ হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
ধর্মীয় বিদ্বেষ এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কর্ণাটকে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে মুসলিম প্রধান শিক্ষককে ফাঁসানোর উদ্দেশ্যে স্কুলের পানির ট্যাংকে বিষ মেশানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। এমনকি উবার চালক বা ডেলিভারি কর্মীরাও নির্দিষ্ট ধর্মীয় স্লোগান না দিলে কাজ হারানোর ঝুঁকিতে পড়ছেন।
১৯৪৫ সালের ডিসেম্বরে মোহাম্মদ আলী জিন্নাহ সতর্ক করেছিলেন যে, ঐক্যবদ্ধ ভারত মানে মুসলমানদের জন্য দাসত্ব এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের আধিপত্য। অন্যদিকে, জওহরলাল নেহেরু তার প্রধানমন্ত্রী থাকাকালীন প্রায় ৪০০টি চিঠিতে মুখ্যমন্ত্রীদের কাছে লিখেছিলেন যে, মুসলিমদের ভাষা ও সংস্কৃতি ভারতের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বক্তব্যে মুসলমানরা সরাসরি আক্রমণের শিকার হচ্ছেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে বলেছিলেন যে, কংগ্রেস তাদের সুবিধা দিতে চায় এবং হিন্দু নারীদের ‘মঙ্গলসূত্র কেড়ে নেওয়ার’ পরিকল্পনা করছে। তবে এই ধরনের আক্রমণাত্মক প্রচারণার পরেও বিজেপি ফয়েজাবাদ-অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ আসনে হেরে যায়।
বর্তমানে ভারতের মুসলমানরা নিজেদের দেশেই নিজেদের বহিরাগত হিসেবে গণ্য হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। নাগরিকত্বের নিশ্চয়তা, সাংস্কৃতিক অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের মতো প্রতিটি ক্ষেত্রে তাদের পরিসর ক্রমশ সংকুচিত হয়ে আসছে। বহু মুসলমানের কাছে এটি আর কোনো তাত্ত্বিক ভয় নয়, বরং প্রতিদিনের এক কঠিন বাস্তবতা। ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সেই মূল প্রতিশ্রুতি, যার ওপর ভিত্তি করে স্বাধীন ভারত প্রতিষ্ঠিত হয়েছিল।
সিরাজ/
পাঠকের মতামত:
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য
- নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন হবে ৫ সদস্যের বোর্ড
- ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ দূর করতে সাত দফা দাবি গ্রাহক ফোরামের
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইতিবাচক প্রত্যাশায় বাজারে গতি, সূচকের ধারাবাহিক অগ্রযাত্রা
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি













