জুমার নামাজে না গেলে ২ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য সরকার ঘোষণা করেছে, মুসলিম পুরুষদের যদি অকারণে জুমার নামাজে অনুপস্থিত থাকতে দেখা যায়, তবে তাদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, বা তিন হাজার রিঙ্গিত (প্রায় ৫২৫ পাউন্ড) জরিমানা, অথবা উভয় শাস্তি ভোগ করতে হতে পারে। এ নিয়ম প্রযোজ্য হবে ২০১৬ সালের শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) আইনের আওতায়।
এই রাজ্যটি বর্তমানে শাসন করছে রক্ষণশীল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস), যারা শরিয়াহ আইনের কঠোর প্রয়োগের পক্ষে।
তেরেঙ্গানু রাজ্যের নির্বাহী কাউন্সিলের সদস্য মুহাম্মদ খালিল আবদুল হাদি বলেন, “একবার জুমার নামাজ মিস করলেই এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।” এর আগে ওই আইনে টানা তিন সপ্তাহ জুমার নামাজে অনুপস্থিতির জন্য শাস্তির বিধান ছিল।
তিনি আরও জানান, “জুমার নামাজ শুধুমাত্র ধর্মীয় কর্তব্য নয়, এটি মুসলিমদের আনুগত্যের প্রকাশ। তাই দণ্ড দেয়া হবে কেবলমাত্র শেষ উপায় হিসেবে, যখন কেউ বারবার স্মরণ করানো সত্ত্বেও অবহেলা করবে।”
তবে তেরেঙ্গানু রাজ্য সরকার মসজিদগুলোতে ব্যানার টাঙিয়ে নিয়ম মেনে চলার জন্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেবে। অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জনগণের অভিযোগ এবং টহল দলের সহযোগিতাও থাকবে।
প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি দেশব্যাপী ১৩টি রাজ্যের মধ্যে চারটিতে শাসন করছে এবং তারা শরিয়াহ আইনকে আরও কঠোরভাবে প্রয়োগের জন্য কাজ করছে। অতীতে দলটি হুদুদ আইন চালুর চেষ্টা করেছিল, যেখানে চুরি করলে অঙ্গচ্ছেদ, ব্যভিচারে পাথর ছোড়াসহ কঠোর শাস্তির বিধান ছিল।
এই সিদ্ধান্তকে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা করা হয়েছে। আইনজীবী আজিরা আজিজ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “ইসলামে জোরজবরদস্তি নেই বলে বলা হলেও, এই সিদ্ধান্ত যেন দেখাচ্ছে তেরেঙ্গানুর পুরুষরা নামাজে কতটা কম যায়। নামাজ ফরজ, এ নিয়ে দ্বিমত নেই, তবে এটিকে আইনগত অপরাধ বানানো উচিত ছিল না। সচেতনতা কর্মসূচিই যথেষ্ট ছিল।”
মালয়েশিয়ায় দ্বৈত আইনি ব্যবস্থা রয়েছে—মুসলিমদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে শরিয়াহ আইন, এবং সাধারণ সিভিল আইন কার্যকর। তিন কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে দুই-তৃতীয়াংশই মালয় জাতির মুসলিম, বাকিরা চীন, ভারতীয় সংখ্যালঘু।
গত নভেম্বরেও জোহর রাজ্যের ইসলামি কর্মকর্তারা মুসলিম পুরুষদের জুমার নামাজে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত এক ডজনের বেশি শরিয়াহভিত্তিক রাজ্য আইন বাতিল করায় ইসলামপন্থিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারা আশঙ্কা প্রকাশ করেন, এতে শরিয়াহ আদালতের কর্তৃত্ব দুর্বল হয়ে যেতে পারে।
জাহিদ/
পাঠকের মতামত:
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!




.jpg&w=50&h=35)








