ঋণের পাহাড় নিয়ে আইপিওতে আসছে এমকে ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক : ঋণের পাহাড় নিয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসার অনুমোদন পেয়েছে এম কে ফুটওয়্যার লিমিটেড। বিষয়টি নিয়ে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা সমালোচনা।
এদিকে, শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের আগে এক লাফে ১ কোটি টাকার পরিশোধিত মূলধনের এমকে ফুটওয়্যার ৩৭ কোটি ৮৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। বাজারে আসার আগে দ্রুত এ উন্নতিকে অস্বাভাবিক মনে করেছেন বাজার সংশ্লিষ্টরা।
আইপিও অনুমোদনের আগে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছিলেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে এমকে ফুটওয়্যাররের পরিশোধিত মূলধন দ্রুত বাড়ানো হয়েছে। এতে রয়েছে বিতর্কিত শেয়ার মানি ডিপোজিটকে শেয়ারে রুপান্তর। সম্প্রতি একটি কোম্পানির শেয়ার মানি ডিপোজিট নিয়ে বিতর্ক উঠে। যার ব্যাংক স্টেটমেন্ট এবং নিরীক্ষা প্রতিবেদনও রয়েছে।
কিন্তু প্রকৃতপক্ষে শেয়ার মানি ডিপোজিট বাবদ কোন অর্থ কোম্পানিতে জমা দেওয়া হয়নি বলে বিএসইসির অনুসন্ধানে উঠে এসেছে। যে কারণে কোম্পানিটির পরিশোধিত মূলধন কমানোর উদ্যোগ নিয়েছে বিএসইসি।
সেরকম শেয়ার মানি ডিপোজিটও এমকে ফুটওয়্যারের কিউআইওতে আসার আগে ছিল। যেগুলোকে আইপিওতে আবেদনের আগে শেয়ারে রুপান্তর করা হয়েছে। যেমনটি করা হয়েছিল ওই বিতর্কিত কোম্পানির ক্ষেত্রে।
কিন্তু প্রকৃতপক্ষে বিক্রির টাকা বা অন্য কোনো কারণে কোম্পানিতে আসা অর্থকে শেয়ার মানি ডিপোজিট হিসেবে দেখানো হয়েছিল। যার প্রকৃত ঘটনা এখন বেরিয়ে এসেছে।
এমকে ফুটওয়্যারের খসড়া প্রসপেক্টাসের ৫৭ পৃষ্টা অনুযায়ি, ৩৭ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৭.৩৬ শতাংশ ইস্যু করা হয়েছে ২০২২ সালের ৩০ এপ্রিল। যার প্রায় পুরোটাই শেয়ার মানি ডিপোজিট থেকে ইস্যু করা হয়েছে।
এমকে ফুটওয়্যার আকারে ছোট হলেও ঋণের পাহাড়ে অবস্থান করছে। যে কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে পরিশোধ করতে হবে (স্বল্প মেয়াদি ও কারেন্ট ম্যাচুউরিটি) ৬৯ কোটি ২৬ লাখ টাকা। চলতি দায়ের থেকে কোম্পানিটির চলতি সম্পত্তির পরিমাণও কম।
৩৭ কোটি ৮৫ লাখ টাকার এমকে ফুটওয়্যারের সর্বশেষ ২০২১-২২ অর্থবছর শেষে মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৬৪ লাখ টাকায়। যা পরিশোধিত মূলধনের ৩.৬৬ গুণ এবং ইক্যুইটি বা নিট সম্পদের ২.৮৩ গুণ। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি মাত্রাতিরিক্ত ঋণের কারণে ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এমন ঋণের পাহাড়ে অনেক কোম্পানিকেই দেউলিয়া হওয়ার মতো ঘটনা দেশে রয়েছে। এমনকি সম্প্রতি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিডের কারখান নিলামে তোলার বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
খসড়া প্রসপেক্টাসের ৪৯ পৃষ্টা অনুযায়ি, ২০১৯-২০ অর্থবছরে ১৬ কোটি ১৯ লাখ টাকার স্বল্পমেয়াদি ঋণ নিয়েছে এমকে ফুটওয়্যার। কিন্তু ৪৮ পৃষ্টায় ২০২০ সালের ৩০ জুন ব্যালেন্স শীটে স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ দেখানো হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা।
২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে ব্যালেন্স শীটে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ বেড়েছে ৪৯ কোটি ৪ লাখ টাকা। কিন্তু নগদ প্রবাহ হিসাবে এই বৃদ্ধির পরিমাণ ৪৭ কোটি ৫ লাখ টাকা।
এখানে সুদজনিত ব্যয়ের যে ১০ লাখ ২২ হাজার টাকা কম দেওয়া হয়েছে, সেটাকে বিবেচনায় নিলেও নগদ প্রবাহ ও ব্যালেন্স শীটের মধ্যে মিলছে না।
একইভাবে ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে ব্যালেন্স শীটে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ বেড়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকা। কিন্তু নগদ প্রবাহ হিসাবে এর পরিমাণ ২০ কোটি ৬৮ লাখ টাকা।
এখানেও সুদজনিত ব্যয়ের যে ১৭ লাখ ২ হাজার টাকা কম দেওয়া হয়েছে, সেটাকে বিবেচনায় নিলেও নগদ প্রবাহ ও ব্যালেন্স শীটের মধ্যে মিলছে না। তবে নগদ প্রবাহের সঙ্গে ২০১৯-২০ অর্থবছরের দীর্ঘমেয়াদি ঋণের ব্যালেন্স শীট ঠিক আছে।
কয়েক বছর ধরে শেয়ারবাজারে আইপিওতে আসার আগেই হঠাৎ করে পরিশোধিত মূলধন কয়েকগুণ বেড়ে যাওয়ার বিষয়টি সমালোচনার মধ্যে রয়েছে। যে বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নও রয়েছে। যেটার সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার সংশ্লিষ্টরা।
এমকে ফুটওয়্যার ব্যয় কমিয়ে মুনাফা বেশি দেখানোর জন্য আসবাবপত্রে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১০% হারে ২০ বছর মেয়াদে অবচয় চার্জ করে। এছাড়া প্লান্ট অ্যান্ড মেশিনারীজে ২০ বছর মেয়াদে অবচয় চার্জ করে। কিন্তু একটি কোম্পানির প্লান্টে ১৩ বছর মেয়াদি অবচয় চার্জকে কম বিবেচনায় আইপিও বাতিল করে দিয়েছিল কমিশন।
এদিকে বিএএস-১৬ অনুযায়ি, ল্যান্ড ডেভোলপমেন্ট অবচয়যোগ্য সম্পদ। এরমধ্যে প্রাচীর, রাস্তা ইত্যাদি সম্পদ থাকে। যেগুলোর নির্দিষ্ট আয়ুস্কাল আছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ল্যান্ড ডেভোলপমেন্টের উপর অবচয় চার্জ করে না।
হিসাববিদদের মতে, বিএএস-৩৬ অনুযায়ি যেকোনো প্রতিষ্ঠানের ইমপেয়ারম্যান্ট লস হওয়া স্বাভাবিক। কিন্তু কোম্পানিগুলো তা না করে সম্পদ ও মুনাফা বেশি দেখায়। এক্ষেত্রে এমকে ফুটওয়্যারও এর ব্যতিক্রম নয়। প্রসপেক্টাসের ১১২ পৃষ্টায়, ডাইলুটেড ইপিএস বলে তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে ওয়েটেড এভারেজ শেয়ার দিয়ে ২০২১-২২ অর্থবছরের ডাইলুটেড ইপিএস গণনা করা হয়।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের









.jpg&w=50&h=35)

