ব্যাংকগুলোকে নতুন নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে পাঠানো প্রবাসী আয় (রেমিট্যান্স) একই দিন বা পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় দেরি কমানো, কার্যকারিতা বাড়ানো এবং গ্রাহকসেবা উন্নত করার লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। তবে সম্পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহককে তা অবহিত করবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর প্রাপ্ত রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।
রেমিট্যান্স প্রক্রিয়াকে আরও দ্রুত করতে ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) অথবা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য হাতে থাকলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়া যাবে। পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তবে যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট রিভিউ সম্ভব নয়, সেসব ক্ষেত্রে অর্থ জমা দেওয়ার আগে যাচাই সম্পন্ন করে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া রেমিট্যান্স নিষ্পত্তি আরও গতিশীল করতে দিনের শেষে ‘নস্ট্রো’ হিসাবের বিবরণীর ওপর নির্ভরতা কমিয়ে ইন্ট্রাডে ক্রেডিট কনফারমেশন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রিকনসিলিয়েশন ব্যবস্থার উন্নয়ন করে সর্বোচ্চ ৬০ মিনিটের মধ্যে তা সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সার্কুলারে পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়েছে। ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে শুরু করে গ্রাহকের হিসাবে চূড়ান্ত জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজ্যাকশন রেফারেন্স (ইউটিআর) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করে ফরম ‘সি’ ও ফরম ‘সি (আইসিটি)’ সংক্রান্ত প্রয়োজনীয়তা ধাপে ধাপে বাতিল করার কথাও উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়িক মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এতে গ্রাহকদের আস্থা বাড়বে এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রক্রিয়াকরণ ব্যবস্থা আন্তর্জাতিক মান ও বৈশ্বিক সেরা চর্চার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। তবে রূপান্তরকালীন সময়ে কিছু কার্যক্রমগত চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন হতে পারে বলেও মত দিয়েছেন ব্যাংকাররা।
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব




.jpg&w=50&h=35)








