বাংলাদেশের পথেই হাঁটছে ইন্দোনেশিয়ার ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক : তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে ক্ষমতায় এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। তবে মাত্র এক বছরের মাথায় সেই তরুণরাই এখন তাঁর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ সম্প্রতি সংসদ সদস্যদের বিলাসবহুল ভাতা ঘোষণা ঘিরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
আন্দোলনের সূচনা ও নিহত আফান কুর্নিয়াওয়ান
গত ২৫ আগস্ট রাজধানী জাকার্তায় শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস মোড় নেয়। ২৮ আগস্ট, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িচাপায় নিহত হন ২১ বছর বয়সী ফুড ডেলিভারি কর্মী আফান কুর্নিয়াওয়ান। এই মৃত্যুই আন্দোলনকে আরও তীব্র করে তোলে। আফান দ্রুত বিক্ষোভের প্রতীকে পরিণত হন।
বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে
জাকার্তায় শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে বান্দুং, মাকাসার, বালি, সুমাত্রা, সুলাওয়েসি, কালিমান্তানসহ ইন্দোনেশিয়ার প্রায় সব প্রদেশে। বহু জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ এবং শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন।
বিশ্ববিদ্যালয় এলাকার কাছে পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ার ঘটনা প্রথমবারের মতো ঘটেছে, যা ছাত্রসমাজকে আরও বিক্ষুব্ধ করেছে।
সহিংসতা, হতাহত ও আটক
গত এক সপ্তাহে বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,০০০ জন। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩,০০০ জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা সরকারি অফিস, সংসদ ভবন, এমনকি কিছু রাজনীতিকের বাড়িতেও হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।
প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ও পদক্ষেপ
চাপে পড়ে প্রেসিডেন্ট প্রাবোবো নিহত আফান কুর্নিয়াওয়ানের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমা চান। তিনি সংসদ সদস্যদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করেন এবং বিতর্কিত ভাতা কমানোর ঘোষণা দেন। তবে আন্দোলনকারীরা বলছেন, এসব পদক্ষেপ যথেষ্ট নয়।
তাদের অভিযোগ, বরং পুলিশি নির্যাতনের মাত্রা বেড়েছে। সেনা ও পুলিশকে টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি রাতের আঁধারে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
প্রেসিডেন্ট প্রাবোবো বলেছেন, "বিক্ষোভে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন পাওয়া যাচ্ছে। সরকার এসব বরদাশত করবে না।"—এই হুঁশিয়ারি আরও উত্তেজনা সৃষ্টি করেছে।
নারীদের নেতৃত্ব ও আন্তর্জাতিক উদ্বেগ
বিক্ষোভে নারীরাও নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের ঝাড়ু হাতে রাজপথে নামা ইন্দোনেশিয়ায় এখন দুর্নীতি, দমন-পীড়ন ও সামরিকীকরণের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের তদন্ত এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছে।
রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত
ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি প্রেসিডেন্ট প্রাবোবোর জন্য এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের যাঁর ওপর ভরসা করে ক্ষমতায় এসেছিলেন, এখন তারাই প্রতিবাদের কেন্দ্রে। রাষ্ট্র এখন অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিক্রম করছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













