ইনশাল্লাহ, আগামী ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেই এই তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রত্যাবর্তনের বিষয়টি জানিয়েছিলেন।
লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে তিনি প্রবাসে অবস্থান করছেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দীর্ঘ সময় আপনাদের সঙ্গে ছিলাম। তবে ইনশাল্লাহ, আগামী ২৫ তারিখ আমি দেশে ফিরে যাচ্ছি।’
তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে মিলনায়তনে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মুহূর্তেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল।
এদিকে দেশে ফেরার দিন লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান তারেক রহমান। তিনি বলেন, বিমানবন্দরে অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা বাংলাদেশের ভাবমূর্তি ও দলের সুনামের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন কোনো একটি রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। বরং এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলনের ফসল।
তিনি বলেন, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, নারী-শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসায় স্বৈরাচারী সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে পারেনি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ২০২৪ সালের গণ-আন্দোলনকে তিনি জনগণের দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিক ফল হিসেবে উল্লেখ করেন।
তবে আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন যতটা গুরুত্বপূর্ণ, সেই অর্জন ধরে রাখা তার চেয়েও কঠিন— এমন মন্তব্য করে তারেক রহমান সতর্ক করেন যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। তিনি বলেন, ১৯৭১ সালের ষড়যন্ত্রকারীরাই ১৯৭৫, ১৯৮১ ও ১৯৯৬ সালে সক্রিয় ছিল এবং আজও তারা নানাভাবে তৎপর। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব হলো দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকা।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। সরকার গঠিত হলে জনগণের প্রতি কৃতজ্ঞতা ও জবাবদিহিতা বজায় রাখার অঙ্গীকারও করেন তিনি।
দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ও শিল্প খাতের গভীর সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপির সামনে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে জাতীয় ঐক্য ও জনগণের সক্রিয় সমর্থনের মাধ্যমেই এসব সংকট মোকাবিলা করা সম্ভব বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, তিনি কোনো কল্পনাবিলাসে নেই; বরং সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্র পরিচালনায় কার্যকর পরিকল্পনা উপস্থাপন করাকেই তিনি বিএনপির প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন।
দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, শিক্ষা খাতে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, স্বাস্থ্য খাতে প্রতিরোধমূলক চিকিৎসাভিত্তিক মডেল এবং অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ছয় মাসের মধ্যেই জনগণ সুফল পেতে শুরু করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় সভাটি সম্পন্ন হয়।
এমজে/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













