পুরো আইপিএল খেলতে পারবেন কি মোস্তাফিজ?
স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি পেসার সম্প্রতি দুবাইয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে নিজের অফ কাটার ও সিম স্ক্র্যাম্বল দিয়ে আলোচনায় আসেন। ম্যাচ চলাকালে ধারাভাষ্যকারদের বিশ্লেষণে উঠে আসে তাঁর বোলিংয়ের ‘রহস্য’। পরে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মোস্তাফিজ মুচকি হেসে রসিকতার সুরে বলেন, ‘এভাবেই তো ১০–১১ বছর চলে গেল, চলুক…।’
এই ছন্দেরই পুরস্কার পেলেন আইপিএল নিলামে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ দাম। নিলামের পর প্রতিক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বার্তায় তাঁর সংক্ষিপ্ত মন্তব্য—‘আলহামদুলিল্লাহ।’ পরে কেকেআরের প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, দলের অংশ হতে পেরে তিনি সত্যিই আনন্দিত।
আইএল টি-টোয়েন্টিতে দিল্লির ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে ছয় উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আইপিএল নিলামেও তাঁকে ধরে রাখার চেষ্টা করেছিল দিল্লি। তবে সীমিত বাজেটের কারণে তারা বেশিদূর এগোতে পারেনি। পুরোনো খেলোয়াড় হিসেবে চেন্নাইও আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত আর্থিক শক্তিতে সবাইকে ছাড়িয়ে যায় কলকাতা। শাহরুখ খানের মালিকানাধীন দলটি ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে ভেড়ায়। এর আগে কলকাতার হয়ে বাংলাদেশ থেকে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাস।
বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল নিলামের ইতিহাসে এতদিন সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার। ২০০৯ সালের আইপিএলে তাঁকে প্রায় ৪ কোটি টাকায় নিয়েছিল কলকাতা। সেই রেকর্ড ভেঙেছিলেন গত মাসেই মোস্তাফিজ, যখন দিল্লি তাঁকে আইপিএলের শেষ দিকে ৬ কোটি রুপিতে দলে নেয়। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে নতুন মাইলফলক গড়ার পর মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে লেখেন, ফিজের বর্তমান ছন্দে এমন সাফল্য অবাক করার মতো নয়, বরং আরও ভালো করার প্রত্যাশা করা যায়।
তবে রেকর্ড গড়া দামের মাঝেও পুরো আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত। একই সময়ে এপ্রিলে বাংলাদেশের ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ রয়েছে। ২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে প্রতিটি ওয়ানডে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায়, মোস্তাফিজকে আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি দেওয়া হবে কি না—তা নিয়ে সংশয় আছে। অতীতেও তাঁকে এনওসি পেতে বেশ জটিলতার মুখে পড়তে হয়েছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় পুরো টুর্নামেন্ট খেলতে না পারলে ম্যাচসংখ্যার অনুপাতে পারিশ্রমিক দেওয়া হয়। ফলে যদি মোস্তাফিজ আংশিক সময়ের জন্য খেলেন, সে ক্ষেত্রে ৯ কোটি ২০ লাখ রুপির পুরো অর্থ তাঁর পাওয়ার সম্ভাবনা নেই—যেমনটি হয়েছিল গত মে মাসে দিল্লির হয়ে খেলার সময়।
এমজে/
পাঠকের মতামত:
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা





.jpg&w=50&h=35)







