বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। এই উদ্বেগের বিষয়টি জানাতে আজ বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদউল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে নয়াদিল্লিতে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন বাংলাদেশের হাইকমিশনার। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যামের সঙ্গে বৈঠকে ঢাকায় ভারতীয় কূটনৈতিক মিশনের নিরাপত্তা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সংশ্লিষ্ট কিছু ঘটনার প্রেক্ষাপটে হাইকমিশনারকে তলব করা হয়েছে। বৈঠকে বিশেষভাবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কথা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকায় কিছু ‘চরমপন্থী উপাদান’ প্রকাশ্যে ভারতীয় হাইকমিশনের আশপাশে নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে—যা ভারতের দৃষ্টিতে অত্যন্ত উদ্বেগজনক। ভারত সরকার মনে করে, এ ধরনের হুমকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ এবং এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে নয়াদিল্লি।
এ ছাড়া সাম্প্রতিক কয়েকটি ঘটনা ঘিরে ‘চরমপন্থী উপাদানগুলো’র মাধ্যমে যে ধরনের ‘মিথ্যা বয়ান’ ছড়ানোর চেষ্টা চলছে, ভারত তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব ঘটনার বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ তদন্ত হয়নি কিংবা ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি—যা দুর্ভাগ্যজনক।
বিজ্ঞপ্তিতে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় থেকে গড়ে ওঠা দুই দেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতা ও মানুষে-মানুষে যোগাযোগের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। এই সম্পর্কের ভিত্তিতেই ভারত বরাবরই বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে।
ভারত সরকার পুনর্ব্যক্ত করেছে, তারা চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। পাশাপাশি বাংলাদেশ সরকার যেন তাদের কূটনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ সব বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করে—এমন প্রত্যাশাও জানানো হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ‘উসকানিমূলক’ মন্তব্যকে কেন্দ্র করেই এই তলবের ঘটনা ঘটেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়ে সরাসরি কোনো উল্লেখ করা হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













