ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নির্বাচনী সংলাপে সকল প্রার্থীর সমান সুযোগ চায় ইসি

২০২৫ ডিসেম্বর ১৭ ১৩:৫২:৩৭
নির্বাচনী সংলাপে সকল প্রার্থীর সমান সুযোগ চায় ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনী সংলাপ ও প্রচার-প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায়।

আজ বুধবার, ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ দিয়ে তথ্য প্রচার করলে নির্বাচনী পরিবেশকে সহায়ক করে তোলা সম্ভব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজন করা বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টক শো বা নির্বাচনী সংলাপ সম্প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে উল্লেখ রয়েছে, যে কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন কর্তৃক আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবেন; তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা কটূক্তি করা যাবে না।

সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোকে সতর্ক করে বলা হয়েছে, নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠানে সব প্রার্থী সমান সুযোগ পাবেন এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা যাবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে