‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগানে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মামলার পলাতকদের বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শেষ করেছে ‘জুলাই ঐক্য’। কর্মসূচি চলাকালে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ ‘যে ভারত হাসিনাকে পোষে, সে ভারত ভেঙে দাও’সহ একাধিক উত্তেজনাকর স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় জুলাই ঐক্যের পক্ষ থেকে ভারতীয় প্রক্সি হিসেবে চিহ্নিত রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর রামপুরা সেতু এলাকা থেকে লং মার্চ শুরু হয়। বিকেল চারটার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। পরে ব্যারিকেডের সামনেই প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বক্তব্য দেন আন্দোলনকারীরা। লং মার্চ ঘিরে বিকেল তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
হোসেন মার্কেট এলাকায় অবস্থানকালে জুলাই ঐক্যের নেতারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিয়েছেন। তারা বলেন, ভারত এসব ব্যক্তিকে নিরাপদ আশ্রয় দিয়ে কার্যত সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। দ্রুত তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
একই সঙ্গে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল ভারতের সঙ্গে সখ্য গড়ে ক্ষমতায় ফেরার অপচেষ্টা চালাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে দেশে সন্ত্রাসের শাসন কায়েম করেছিলেন এবং এখন নতুন করে একই পথ অনুসরণের চেষ্টা চলছে। তারা স্পষ্ট করে বলেন, বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক সম্পর্ক মেনে নেওয়া হবে না।
সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, নিয়মিতভাবে সীমান্ত এলাকায় নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তারা।
একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করে জুলাই ঐক্যের নেতারা বলেন, সেই সহযোগিতার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। তবে বর্তমান সময়ে ভারতের আগ্রাসী ভূমিকা বন্ধ না হলে বাংলাদেশ আর নতিস্বীকার করবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে স্বাধীন করার আন্দোলনে সমর্থন দিয়েই প্রতিদান দেওয়া হবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্লোগান দেন—‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’। তার সঙ্গে লং মার্চে অংশ নেওয়া কয়েকশ মানুষ একই স্লোগানে কণ্ঠ মেলান। পাশাপাশি ‘যে ভারত খুন করে, সে ভারত ভেঙে দাও’ এবং ‘যে ভারত হাসিনাকে পোষে, সে ভারত ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এমজে/
পাঠকের মতামত:
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে













