ইমরান-বুশরার ১৭ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় অতিথিদের কাছ থেকে পাওয়া উপহার আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের উভয়ের বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানাও আরোপ করা হয়েছে।
শনিবার রাজধানী ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) এই রায় ঘোষণা করেন স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ। আদালত সূত্রে জানা গেছে, তোশাখানা সংক্রান্ত দুটি পৃথক মামলার রায় একসঙ্গে ঘোষণা করা হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, কারাদণ্ডের পাশাপাশি ইমরান খান ও বুশরা বিবিকে প্রত্যেককে ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা দিতে হবে।
নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে আদিয়ালা কারাগারের ভেতরেই আদালতের এজলাস বসানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারান ইমরান খান। প্রায় দেড় বছর পর, ২০২৩ সালের আগস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুরুতে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হলেও পরে তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়।
এর আগেও তোশাখানা সংক্রান্ত এক মামলায় নিম্ন আদালত ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তবে সে সময় ইসলামাবাদ হাইকোর্ট ওই সাজা বাতিল করে দেন।
তোশাখানা অভিযোগের পটভূমি
পাকিস্তানে ১৯৭০-এর দশকে রাষ্ট্রীয় উপহার সংরক্ষণের জন্য সরকারি বিভাগ হিসেবে তোশাখানা প্রতিষ্ঠা করা হয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তারা বিদেশি রাষ্ট্রপ্রধান কিংবা বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যে উপহার পান, তা বাধ্যতামূলকভাবে তোশাখানায় জমা দেওয়ার বিধান রয়েছে।
আইন অনুযায়ী, এসব উপহার পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে সংশ্লিষ্ট ব্যক্তি কিনে নিতে পারেন। যদিও ওই মূল্য তুলনামূলকভাবে কম, তবে উপহার কেনার পর তা বিক্রি করা আইনত নিষিদ্ধ নয়— যদিও পাকিস্তানে বিষয়টি নৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালে। পরে ২০২২ সালের আগস্টে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) নেতা মোহসিন নওয়াজ রানঝা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৫৮টি মূল্যবান উপহার গ্রহণ করেন। এর মধ্যে সব উপহার তোশাখানায় জমা দেওয়া হয়নি। যেগুলো জমা দেওয়া হয়েছিল, সেগুলো সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম মূল্যে কিনে পরে বাইরে বিক্রি করা হয়।
বিক্রি করা উপহারগুলোর মধ্যে একাধিক দামি হাতঘড়িও ছিল, যেগুলোর মোট আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













