ব্লুমবার্গ সূচকে বাংলাদেশের শেয়ারবাজারের ১৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: এক দশক আগে বাংলাদেশের করপোরেট খাতে টেকসই উন্নয়ন বা স্থায়িত্বের ধারণাটি কেবল হাতেগোনা কয়েকটি বহুজাতিক ও গুটিকয়েক স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং সুশাসনের গুরুত্ব বেড়ে যাওয়ায় বর্তমানে বাংলাদেশের কোম্পানিগুলোও দ্রুত এই ধারায় যুক্ত হচ্ছে। বিনিয়োগ-তথ্য সরবরাহকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোট ১৬টি তালিকাভুক্ত কোম্পানি এখন ইএসজি (পরিবেশ, সামাজিক ও সুশাসন) রেটিংপ্রাপ্ত এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের মাত্র ৭টি কোম্পানি ব্লুমবার্গের এই তালিকায় ছিল। ২০২৪ সালে সংখ্যাটি ১০-এ পৌঁছালেও ২০২৫ সালে এসে এক লাফে ১৬টি কোম্পানি এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। নতুন করে এই তালিকায় যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— লিন্ডে বাংলাদেশ, রেকিট বেনকিজার, সিঙ্গার বাংলাদেশ, হেইডেলবার্গ মেটেরিয়ালস, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, আইডিসিএল ফাইন্যান্স, গ্রামীণফোন, বিএসআরএম, বিএটি বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
। এই প্রতিষ্ঠানগুলো কেবল তালিকায় যুক্তই হয়নি, বরং এদের অনেকের ইএসজি স্কোর আগের কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি।
বহুজাতিক কোম্পানিগুলোর আধিপত্য ব্লুমবার্গের ১০-এর মধ্যে ৬.১৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে লিন্ডে বাংলাদেশ। বিশেষ করে পরিবেশগত মানদণ্ডে ৫.০৯ স্কোর নিয়ে তারা অভাবনীয় সাফল্য দেখিয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রেকিট বেনকিজার বাংলাদেশ ৬.১১ স্কোর অর্জন করেছে, যার সুশাসন মানদণ্ডে স্কোর ছিল সর্বোচ্চ ৭.৪৬। অন্যদিকে, সামাজিক মানদণ্ডে ৮.৯২ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ। নতুন যুক্ত হওয়া হেইডেলবার্গ মেটেরিয়ালস ৪.৮৪ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।
আর্থিক ও টেলিকম খাতের চিত্র আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে ব্র্যাক ব্যাংক। ৩.৯৯ স্কোর নিয়ে তারা সামগ্রিক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। সিটি ব্যাংক ৩.২৮ স্কোর নিয়ে ষষ্ঠ এবং আইডিসিএল ফাইন্যান্স ৩.২৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে। টেলিকম খাতে দীর্ঘদিনের ইএসজি নেতা গ্রামীণফোনকে টপকে গেছে রবি আজিয়াটা।
উন্নতি করেও পিছিয়ে যারা ইস্পাত খাতের জায়ান্ট বিএসআরএম ২.২২ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিএটি বাংলাদেশ (১২তম), মারিকো বাংলাদেশ (১৩তম), এমজেএল বাংলাদেশ (১৪তম) এবং ওয়ালটন হাই-টেক (১৫তম) আগের তুলনায় তাদের স্কোরের উন্নতি করেছে। দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের স্কোর বাড়িয়ে ১.২২ করলেও তালিকার তলানিতে অবস্থান করছে।
আঞ্চলিক তুলনা ও ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের এই অগ্রগতি উল্লেখযোগ্য হলেও আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা এখনো কিছুটা পিছিয়ে। ব্লুমবার্গের তথ্যমতে, ভারতে ৬৮০টি, ইন্দোনেশিয়ায় ২০৫টি এবং পাকিস্তানে ৭৪টি ইএসজি রেটিংপ্রাপ্ত কোম্পানি রয়েছে। তবে বাংলাদেশের রপ্তানি খাতের বিশেষ করে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির আধিপত্য বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর কাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্লুমবার্গের মতো প্ল্যাটফর্মে দেশি কোম্পানিগুলোর স্বচ্ছতা ও টেকসই চর্চা নিয়মিত প্রকাশিত হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ আরও বৃদ্ধি পাবে।
এএসএম/
পাঠকের মতামত:
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই





.jpg&w=50&h=35)





