নতুন বিনিয়োগের খবরে চাঙ্গা বিডি ওয়েল্ডিং
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছর ধরে উৎপাদন বন্ধ থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড (বিডি ওয়েল্ডিং) পুনরায় সচল করার প্রক্রিয়ায় বড় ধরনের গতি সঞ্চার হয়েছে। নতুন বিনিয়োগকারী খুঁজে বের করার মাধ্যমে কারখানা চালুর উদ্যোগের খবরে গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর প্রায় ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ১৬ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ডিএসইতে এর শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা থেকে লাফিয়ে ১৩ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর এক ব্যাখ্যার জবাবে বিডি ওয়েল্ডিং নিশ্চিত করেছে, তারা উৎপাদন শুরু করতে নতুন বিনিয়োগের বিষয়ে আলোচনা চালাচ্ছে। পরিচালনা পর্ষদ আশাবাদী যে, একজন শক্তিশালী বিনিয়োগকারী পাওয়া গেলে কারখানাটি আবার খোলা, শ্রমিক নিয়োগ এবং আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
১৯৯৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি ২০১৬ সাল থেকে পুরোপুরি উৎপাদনহীন অবস্থায় রয়েছে। মূলত চট্টগ্রামের কারখানায় বারবার বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যন্ত্রপাতি ও কাঁচামাল নষ্ট হওয়ায় কোম্পানিটি বড় ধরনের লোকসানে পড়ে।
বিডি ওয়েল্ডিংয়ের সংকট আরও ঘনীভূত হয়েছিল বিমা দাবি আদায় নিয়ে আইনি জটিলতা এবং ব্যাংক ঋণের দায়ে। চট্টগ্রামের কারখানার জমি বিক্রি করে ব্যাংক দায় মেটানোর পর কোম্পানিটি ঢাকার ধামরাইয়ে নতুন জমি কিনলেও প্রয়োজনীয় তহবিলের অভাবে শেড নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপন করতে পারেনি। এর ফলে দীর্ঘ সময় ধরে কেবল দুজন অফিস স্টাফ ছাড়া বাকি সব কর্মীকে বেতনহীন ছুটিতে রাখা হয়েছিল।
অবশেষে ২০২১ সালে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং এর সম্পদ রক্ষায় হস্তক্ষেপ করে। পরবর্তীতে পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে নানা বিধিনিষেধ তুলে নেওয়া হলে সম্পদ হস্তান্তরের কাজ সম্পন্ন হয়। বর্তমান পর্ষদের এই ‘টার্নঅ্যারাউন্ড’ প্রচেষ্টায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। তারা মনে করছেন, নতুন বিনিয়োগকারী যুক্ত হলে বিডি ওয়েল্ডিং আবার তার হারানো গৌরব ফিরে পাবে এবং তালিকাভুক্তি ফি-সহ যাবতীয় বকেয়া পরিশোধ করে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে সক্ষম হবে।
মামুন/
পাঠকের মতামত:
- সংরক্ষিত আসনে বিপাকে মনিরা শারমিন!
- ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর
- শিক্ষিকা খুন, হাতে পাওয়া চুল ঘিরে রহস্য
- শুধু লাইফস্টাইল নয়, রক্তের গ্রুপও হতে পারে ঝুঁকির কারণ
- সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরালেন তাসনিম জারা
- সংরক্ষিত আসনে নারী এমপিদের বেতন-ভাতা নিয়ে যা জানা জরুরি
- বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল
- দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন
- আ.লীগের যুগ্ম সম্পাদককে গুলি করে হত্যা
- বাসভাড়া ইস্যুতে নতুন নির্দেশ
- অনিয়মের দায়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ
- ইরান যুদ্ধের ধাক্কা এবার শোবার ঘরে!
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার








