বিএনপির ফাঁকা আসনে লড়বেন জোটের যেসব হেভিওয়েটরা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু করেছে বিএনপি। গত বুধবার বৈঠকের প্রথম দিনে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি করে আসনে ছাড় দেওয়ার সবুজ সংকেত দিয়েছে দলটি। এ ছাড়া ১২ দলীয় জোটকে অতিরিক্ত আরও একটি আসন দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এবং জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
দলীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, পিরোজপুর-১ আসনে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার এবং নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সবুজ সংকেত দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার এলডিপি, গণতন্ত্র মঞ্চ এবং গণফোরামের সঙ্গেও আসন ভাগাভাগি নিয়ে পৃথক বৈঠক করেছে বিএনপি। মিত্রদের শীর্ষ নেতাদের জন্য নির্দিষ্ট কিছু আসন ফাঁকা রাখা হলেও অনেক ক্ষেত্রে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে; তবে চূড়ান্ত সমঝোতা সাপেক্ষে সেখান থেকে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে।
ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকির নাম প্রায় নিশ্চিত। এ ছাড়া পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে। অন্যদিকে ২০১৮ সালের নির্বাচনের মতো পাবনা-১ আসনটি গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদকে এবং কুমিল্লার একটি ও চট্টগ্রামের একটি আসনে এলডিপির শীর্ষ নেতাদের জন্য সমঝোতার পথে হাঁটছে বিএনপি।
যুগপৎ আন্দোলনের বাইরে জমিয়তে উলামায়ে ইসলামকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলটিকে চারটি আসন ছাড় দেওয়ার পরিকল্পনা থাকলেও তারা ১০টি আসনের দাবি জানিয়েছে। এ ছাড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে। পাশাপাশি তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্ব।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। বিএনপি ইতোমধ্যেই দুই ধাপে ২৭২টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং বাকি ২৮টি আসন মিত্রদের জন্য ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকা আসনগুলো নিয়েই বর্তমানে শরিকদের সঙ্গে চূড়ান্ত দরকষাকষি চলছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













