আস্থাহীনতার ঘূর্ণিপাকে অচল শেয়ারবাজার, বাজার সংশ্লিষ্টদের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘ সময় ধরে চলমান পতন ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা এখন আরও গভীর সংকটে রূপ নিচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক, আশ্বাস ও নির্দেশনার পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। সামান্য ইতিবাচক প্রবণতা দেখা দিলেও তা টেকসই হচ্ছে না। বাজার সংশ্লিষ্টদের মতে, এখন আর আশ্বাসে আস্থা ফিরছে না; প্রয়োজন বাস্তব ও তাৎক্ষণিক পদক্ষেপ।
বৈঠকের আগে হঠাৎ চাঙ্গাভাব
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত শেয়ারবাজার সংক্রান্ত বৈঠকের আগের দিন ৮ মার্চ (বৃহস্পতিবার) উভয় স্টক এক্সচেঞ্জেই কিছুটা চাঙ্গাভাব লক্ষ্য করা যায়। বিনিয়োগকারীরা মনে করেছিলেন, উচ্চপর্যায়ের এই বৈঠকে বাজার চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত আসতে পারে।
পাঁচ নির্দেশনা, কিন্তু দীর্ঘমেয়াদি
১১ মে (রোববার) অনুষ্ঠিত সেই বৈঠকে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন। কিন্তু সেগুলো ছিল মূলত দীর্ঘমেয়াদী সংস্কারভিত্তিক। ফলে আশানুরূপ প্রভাব পড়ে না বাজারে। এর পরদিনই বাজার ফের পুরনো পতনের ধারায় ফিরে যায়।
একের পর এক বৈঠক, কার্যকর কিছু নয়
বাজার পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী দ্রুত উদ্যোগ নেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) এবং সিডিবিএল-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাজার স্থিতিশীল রাখতে কিছু করণীয় নির্ধারণ করা হয়। কিন্তু এগুলোর বেশিরভাগই মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি উদ্যোগ হওয়ায় বাজারে তাৎক্ষণিক কোনো পরিবর্তন দেখা যায়নি।
ব্রোকারদের তাৎক্ষণিক প্রণোদনার দাবি
এরপর সোমবার ডিএসই কার্যালয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আনিসুজ্জামান চৌধুরী ফের আশ্বাস দেন, শেয়ারবাজার উন্নয়নে সব প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে বৈঠকে উপস্থিত ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা স্পষ্ট করে বলেন, কেবল আশ্বাসে আস্থা ফেরানো সম্ভব নয়। তারা সরকারের কাছে বার্ষিক বিও হিসাবের ফি মওকুফ, মূলধন লাভ কর অব্যাহতি, ব্রোকার কমিশন কমানো, ডিভিডেন্ড কর অব্যাহতি, অগ্রিম আয়কর হ্রাসসহ তাৎক্ষণিক প্রণোদনা বাস্তবায়নের দাবি জানান। তাদের মতে, চোখে পড়ার মতো দৃশ্যমান পদক্ষেপই কেবল বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারে।
হঠাৎ আশার আলো, ফের হতাশা
আজ সোমবার (১৯ মে) লেনদেন শুরুর পর বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুরুর দিকে কিছুটা স্থিরতা থাকলেও প্রথমভাগে সূচক ফের পতনের দিকে যেতে থাকে। এমন সময়ে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচ নির্দেশনার অগ্রগতি পর্যালোচনায় অর্থ উপদেষ্টার সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন। এই খবর বাজারে স্বস্তি তৈরি করে, সূচক ঘুরে দাঁড়ায়, এমনকি একপর্যায়ে চাঙ্গাভাবও লক্ষ্য করা যায়।
কিন্তু বড় বিনিয়োগকারীর ও ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে বাজারে প্রয়োজনীয় সাপোর্ট না আসায় ইতিবাচক ধারা বেশি সময় স্থায়ী হয়নি। ফলে দুপুরের পর সূচক ফের নেতিবাচক দিকে মোড় নেয়, যা লেনদেন শেষে উভয় বাজারেই স্পষ্ট হয়।
‘এবার না জাগলে সর্বনাশ অনিবার্য’
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এখন আর বিলম্ব করার সুযোগ নেই। শুধুমাত্র নিয়ন্ত্রক সংস্থা কিংবা বিনিয়োগকারীদের ভূমিকা যথেষ্ট নয়; সরকারের সরাসরি সাপোর্ট ছাড়া বাজার ঘুরে দাঁড়াবে না। বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউজ ও সরকার—সব পক্ষের সমন্বিত পদক্ষেপ জরুরি।
তারা সতর্ক করে বলেন, যদি এখনই বাজারে বাস্তব ও স্পষ্ট নীতি সহায়তা না আসে, তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে শেয়ারবাজার ব্যবস্থা আরও বিপর্যয়ের মুখে পড়বে। বিনিয়োগকারীরা সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিলে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতটি অচল হয়ে পড়বে।
মামুন/
পাঠকের মতামত:
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা
- জামিনের আশায় ছিলেন, ছেলেকে দেখার আগেই মারা গেলেন চিন্ময়ের মা
- ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













