জাতীয় সনদে স্থান পাচ্ছে বিএনপির আপত্তি জানানো বিষয়
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে, নির্বাচন কমিশন গঠনসহ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও, সরকার ব্যবস্থা ও সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনও স্পষ্ট মতপার্থক্য রয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর পর থেকে এখন পর্যন্ত ৬৩টি সংলাপ সম্পন্ন করেছে তারা। এসব আলোচনা থেকে একটি ‘জাতীয় সনদ’ প্রস্তুত করা হচ্ছে, যা চলতি জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত করে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন,“সব বিষয়ে সর্বসম্মতভাবে একমত হওয়া বাস্তব নয়। কমিশনের কাজ হচ্ছে সম্ভাব্য ক্ষেত্রে ঐকমত্য গড়ে তোলা, বাস্তবায়নের দায়িত্ব সরকারের।”
আলোচনায় এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে, যেখানে বেশিরভাগ দল একমত হয়েছে। এছাড়া প্রশাসনিক কিছু কাঠামোগত সংস্কারেও আংশিক ঐক্যমত্য তৈরি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি বলছে, তারা প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,“শতভাগ ঐক্যমত্য যেসব বিষয়ে হবে, সেগুলোই জনগণের সামনে আনা উচিত। কেউ কিছু চাপিয়ে দিলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”
দলটি বলছে, তারা সনদে স্বাক্ষর দেবে তখনই, যখন মৌলিক সংস্কারগুলো অন্তর্ভুক্ত করা হবে এবং আইনগত ভিত্তি নিশ্চিত করা হবে।নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,“জুলাই সনদে স্বাক্ষরের আগে আমাদের দুটি শর্ত—মূল সংস্কার অন্তর্ভুক্তি ও আইনি ভিত্তি নিশ্চিতকরণ।”
দলটি চাইছে, এই সনদের আইনি ভিত্তি তৈরি হোক গণপরিষদ নির্বাচন অথবা গণভোটের মাধ্যমে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন,“আইনি ভিত্তির প্রশ্নে বড় ধরনের বিতর্ক রয়েছে। এটি যদি গণভোট বা গণপরিষদের মাধ্যমে নির্ধারিত হয়, তাহলে গ্রহণযোগ্যতা বাড়বে।”
কমিশন এই মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করে সরকারের কাছে হস্তান্তর করতে চায়। তবে, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমতের কারণে এর চূড়ান্ত রূপ ও বাস্তবায়নের পথ এখনও কিছুটা অনিশ্চিত।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে এক ঐতিহাসিক পালাবদল ঘটতে পারে—তবে এর জন্য প্রয়োজন আস্থার ভিত্তিতে গ্রহণযোগ্য সমঝোতা।
মুসআব/
পাঠকের মতামত:
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- র্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন
- ১৫ কোটি টাকার নতুন মূলধন দেবে ট্রাস্ট ব্যাংক
- নেতানিয়াহুর দলকে ডাকতেই সামনে এলো একের পর এক শর্ত
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
জাতীয় এর সর্বশেষ খবর
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস













