'যেভাবে নির্বাচনের প্রতীক হয়ে উঠলো একটি কুকুর'
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন বিতর্কিত ঘটনা ও দমন-পীড়নের চিত্র তুলে ধরে রাজধানীতে এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। "জাগ্রত জুলাই" এবং "জুলাই ঐক্য" নামের দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে গুম, খুন, শাপলা চত্বরের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং প্রহসনের নির্বাচনসহ নানা অভিযোগের শৈল্পিক রূপ।
প্রদর্শনীতে সবচেয়ে বেশি নজর কেড়েছে শেখ হাসিনার একটি ব্যঙ্গচিত্র, যেখানে তাকে ভারতের পতাকার রঙের একটি হাতের ওপর নৃত্যরত অবস্থায় দেখানো হয়েছে। তার হাতে একটি বোতল এবং মুখে বিকৃত হাসি ফুটিয়ে তোলা হয়েছে, যা তার শাসনকালকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার একটি প্রচেষ্টা।
প্রদর্শনীতে বিভিন্ন ভাগে শেখ হাসিনা সরকারেরচিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে:
গুম-খুন ও নিপীড়ন: বিগত বছরগুলোতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ছবি এবং সেসব ঘটনার বিবরণ দেওয়া হয়েছে।
শাপলা চত্বর ও লগি-বৈঠার তাণ্ডব: ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৬ সালের লগি-বৈঠার সহিংসতার ছবি দিয়ে একটি অংশ সাজানো হয়েছে।
জুডিশিয়াল কিলিং: বিভিন্ন রাজনৈতিক নেতা, যাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় বিতর্কিত রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাদের ছবি দিয়ে এই অংশটি তৈরি করা হয়েছে।
নিরাপদ সড়ক আন্দোলন: ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ছবি ও সংবাদপত্রের কাটিং দিয়ে একটি দেয়াল সাজানো হয়েছে।
প্রহসনের নির্বাচন: প্রদর্শনীর অন্যতম আকর্ষণীয় অংশ হলো নির্বাচনের ব্যালট বাক্স। স্বচ্ছ ব্যালট বাক্সগুলোর পাশে একটি কুকুরের ছবি রাখা হয়েছে, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের প্রতীকী রূপ বলে আয়োজকরা জানিয়েছেন। সে সময় একটি ভোটকেন্দ্রে ভোটারের বদলে কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা আয়োজনের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে শেখ হাসিনা সরকারের নিপীড়নমূলক শাসনের একটি চিত্র ফুটে উঠেছে।
এক দর্শক বলেন, "এই প্রদর্শনীর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা কতটা নিকৃষ্ট ফ্যাসিস্ট হায়েনা ছিলেন। আমরা দেখেছি তার সরকার ভোটারবিহীন নির্বাচন করেছে, যেখানে ভোটকেন্দ্রে ভোটারের বদলে কুকুর ঘুমিয়েছে।"
আরেকজন বলেন, "নির্বাচনের নামে তামাশা করা হয়েছিল। এই প্রতিকী ছবির মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে, সেই নির্বাচনে মানুষ ভোট দেয়নি, বরং হিংস্র পশুরা অংশ নিয়েছিল।"
আয়োজকরা জানান, শেখ হাসিনার শাসনামলের অপকর্মের চিত্র মানুষের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তাদের মতে, এই প্রদর্শনীতে যা দেখানো হয়েছে তা ছিল শেখ হাসিনার অপকর্মের মাত্র ১০ শতাংশ।
মুসআব/
পাঠকের মতামত:
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- র্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন
- ১৫ কোটি টাকার নতুন মূলধন দেবে ট্রাস্ট ব্যাংক
- নেতানিয়াহুর দলকে ডাকতেই সামনে এলো একের পর এক শর্ত
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
জাতীয় এর সর্বশেষ খবর
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস













