বিএনপি নেতা তানভীর রবিনের বর্ণনায় সেই ভয়াল দিনগুলো
নিজস্ব প্রতিবেদক: গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তুলে ধরেছেন তাদের প্রতিরোধ, কৌশল এবং নেতা-কর্মীদের উপর চালানো সহিংসতার ভয়াবহ চিত্র।
তানভীর আহমেদ রবিনের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দেশের ইতিহাসে একটি অনন্য অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের বিস্ফোরণে রূপ নেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই এই আন্দোলনের সাথে নিজেদের সম্পৃক্ত করে।
আন্দোলনের তীব্রতা বাড়ার সাথে সাথে বিএনপি সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯ জুলাই জাতীয় ঐক্য সমাবেশের মাধ্যমে তারা মাঠে নামে। তানভীর আহমেদ রবিন জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে আন্দোলনের মূল দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তাদের ইউনিটের অধীনে ছিল।
আন্দোলনের সময় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে, এটা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন তারা। তাই বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। রবিন জানান, "প্রায় দেড় বছর আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতিটি থানায় ৭-৮ জন করে প্রশিক্ষিত যোগাযোগ কর্মী তৈরি করা হয়। তাদের হাতে সিমবিহীন মোবাইল ফোন, বেনামী সিম ও রাউটার তুলে দেওয়া হয়।" উদ্দেশ্য ছিল, যেকোনো পরিস্থিতিতে যাতে কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়।
তানভীর আহমেদ রবিন বলেন, "২০ জুলাই যখন কারফিউ জারি হয়, তখন আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর নেতৃত্বে রামপুরায় কারফিউ ভেঙে বিশাল মিছিল বের করি।" তিনি আরও জানান, যাত্রাবাড়ী, শনির আখড়া ও শ্যামপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় স্নাইপার দিয়ে গুলি চালানোর মতো ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।
রবিনের মতে, যাত্রাবাড়ী এলাকা ছিল আন্দোলনের অন্যতম প্রধান ঘাঁটি। ৫ আগস্ট, যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালান, তখন যাত্রাবাড়ীতেই সবচেয়ে বড় এবং নির্মম দমন-পীড়ন চালানো হয়। তিনি বলেন, "সরকারি বাহিনী জানতো এই এলাকায় আন্দোলনের অন্যতম প্রধান ঘাঁটি, তাই রক্ত দিয়ে, ভয় দেখিয়ে, গুলি দিয়ে প্রতিরোধ থামিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।"
আন্দোলনের এক পর্যায়ে এটি আর কোনো দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ ছিল না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। রবিন বলেন, "এলাকার সাধারণ মানুষ নিজেদের ঘরের দরজা খুলে দিয়েছিলেন আমাদের জন্য। তারা আমাদের চিনতেন না, তবুও আমাদের আপন করে নিয়েছেন।" বিভিন্ন মসজিদের মাইক থেকেও আন্দোলনের বার্তা প্রচার করা হয়, যা ছিল এক অভূতপূর্ব দৃশ্য। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আন্দোলনকে গণজাগরণে রূপ দেয়।
মুসআব/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত





.jpg&w=50&h=35)







