ইসলামী ব্যাংক: দখল, পতন ও নতুন লড়াইয়ের গল্প
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ১৯৮৩ সালে দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি একসময় সততা ও দক্ষতার কারণে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং আমানত ও বিনিয়োগে শীর্ষস্থানে পৌঁছায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কারও জেতে ব্যাংকটি।
তবে ২০১৭ সালের ৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপে ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। এর ফলে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য ও সুশাসনে ব্যাপক অবনতি ঘটে। এস আলম গ্রুপের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ৭৮ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর লুটেরা গোষ্ঠী পালিয়ে গেলেও ইসলামী ব্যাংক এখনো এর পূর্বের মালিকদের হাতে ফেরেনি। বরং ১১ আগস্ট ব্যাংকটিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ ঘটনার পেছনে একটি বৃহৎ রাজনৈতিক দলের যুব সংগঠনের শীর্ষ নেতার জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।
২০২৪ সালের ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের নতুন পর্ষদ গঠন করে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, যিনি এর আগে সোনালী ও রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে নানা অভিযোগের সম্মুখীন হয়েছিলেন। তার বিরুদ্ধে এস আলমের সঙ্গে যোগাযোগ ও লবিংয়ের অভিযোগ ওঠার পর গত ১৭ জুলাই তিনি পদত্যাগ করেন। ফলে ব্যাংকটির চেয়ারম্যান পদ শূন্য হয়।
বর্তমানে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. জোবায়েদুর রহমানকে চেয়ারম্যান করার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্র জানিয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং পরিচালনায় এবং বিশেষত শরিয়াহ ব্যাংকিংয়ে ড. জোবায়েদুর রহমানের কোনো অভিজ্ঞতা নেই।
শেয়ারহোল্ডাররা মনে করছেন, তাকে চেয়ারম্যান করা হলে ব্যাংকের আরও ক্ষতি হবে এবং তারা প্রতিষ্ঠাকালীন মালিকদের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। গত ৯ জুলাই শেয়ারহোল্ডার ও গ্রাহকরা ড. জোবায়েদুর রহমানকে অপসারণের দাবিতে মানববন্ধনও করেছেন, যেখানে তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ব্যাংকের ইসলামী চরিত্র ধ্বংসের চক্রান্তের অভিযোগ আনা হয়।
অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি সংবাদ মাধ্যমকে বলেছেন, মালিকানা বদলের পর ব্যাংকটির আর্থিক সূচকগুলোতে অবনতি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "আর্থিক সুস্বাস্থ্য, সুশাসন ও অন্যান্য দিক দিয়ে এক সময়ের সেরা একটি ব্যাংক সবচেয়ে খারাপ অবস্থানে চলে গেছে মালিকানা বদলের পরে। কাজেই ব্যাংকটিতে অবশ্যই অভিজ্ঞ ও যোগ্য লোককে বসাতে হবে।" তিনি আরও যোগ করেন যে, "আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।"
ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নান এক ওয়েবিনারে জানান, ২০১৭ সালের ৫ জানুয়ারি ডিজিএফআই কর্মকর্তারা তাকে ও ব্যাংকটির চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানকে জোর করে তুলে নিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে ব্যাংকটি এস আলম গ্রুপের দখলে দেয়। তিনি এই অনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ এসেছে। তাই এটিকে অবশ্যই অভিজ্ঞ ও যোগ্য কারো হাতে তুলে দিতে হবে এবং শেয়ারহোল্ডারদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
মামুন/
পাঠকের মতামত:
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত






.jpg&w=50&h=35)

