তাজউদ্দীনের কন্যা জানালেন কঠিন শর্ত
নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতৃত্বশূন্য হয়ে পড়ে।এরপর ১৯৭৭ সালের ৪ এপ্রিল ঢাকার ইডেন হোটেলে অনুষ্ঠিত কাউন্সিলে জোহরা তাজউদ্দীন দলটির ৪৪ সদস্যবিশিষ্ট সাংগঠনিক কমিটির আহ্বায়ক নির্বাচিত হন।তৎকালীন রাজনৈতিক সঙ্কটে বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী জোহরা তাজউদ্দীন দলটির হাল ধরেন।
২০২৪ সালের গণ-আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে।এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে।
এই রাজনৈতিক শূন্যতায় আবারও আলোচনায় এসেছে তাজউদ্দীন পরিবার।শারমিন আহমদ—তাজউদ্দীন আহমদের মেয়ে ও জোহরা তাজউদ্দীনের কন্যা জানিয়েছেন,"অনেকে আমাদের বলছে দলের হাল ধরতে। আওয়ামী লীগ অনেক আগে পরিবার লীগে পরিণত হয়েছে। এখন সংস্কারের সময়। কিন্তু আমরা রাজনীতি করতে চাই না।"
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের অনেকেই, যাদের পরিবার ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তারা কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না।শারমিন আহমদ স্মৃতিচারণ করে বলেন,“আমার মা একবার স্বপ্নে বাবাকে দেখেন—তিনি বলছেন ‘তুমি মিটিংয়ে যাও না কেন?’ এরপর একটি ঘরোয়া সভায় গিয়ে, দল যখন নেতৃবিহীন, তখন সবার সম্মতিতে মা আহ্বায়ক নির্বাচিত হন। সেই সময় মাকে প্রতীক হিসেবে দেখে সবাই ঐক্যবদ্ধ হয়।”
তাজউদ্দীন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন,“আওয়ামী লীগ যদি আত্মসমালোচনা না করে, দায় স্বীকার না করে, জবাবদিহি না আনে, খুন-গুমের বিচার না করে—তাহলে আমি নেতৃত্বে আসব না।”
তিনি স্পষ্ট করেন,"পরিষ্কার ও স্বচ্ছ না হলে, আমি আওয়ামী লীগের হাল ধরার প্রশ্নই দেখি না।"
সম্প্রতি শারমিন আহমদ ও সোহেল তাজ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাতে তারা চারটি বিষয়ে গুরুত্ব দেন: আইন ও বিচার প্রতিষ্ঠা, আহতদের পুনর্বাসন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা , শিক্ষা সংস্কার
শারমিন বলেন,“আমাদের প্রধান কাজ হচ্ছে মুক্তিযুদ্ধকে ঘিরে। রাজনীতির চেয়ে দেশ ও মানবসেবাকে প্রাধান্য দিচ্ছি।”
অন্যদিকে, আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত হলেও) এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান,“দল এখনো শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি বিভিন্ন ইউনিটের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং দল পুনর্গঠনের চেষ্টা চলছে।”
বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ঘিরে তাজউদ্দীন পরিবারের ওপর ভরসা রাখছেন কেউ কেউ, আবার কেউ এখনও শেখ হাসিনার প্রত্যাবর্তন আশা করছেন।
সংস্কার, নেতৃত্ব ও আত্মসমালোচনার প্রশ্নে বিভক্ত এই রাজনৈতিক মঞ্চে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে—নতুন কোনো প্রজন্ম নেতৃত্বে আসবে, নাকি পুরনো ধারায় ফেরার চেষ্টা চলবে—সেই দিকেই।
মুসআব/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













