ভূমিকম্পের এক্সক্লুসিভ রিপোর্টে সব তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা বাড়ায় একে বড় ভূমিকম্পের বার্তা মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশ বা বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে।সম্প্রতি‘তুরস্কের চেয়েও ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ’, ‘চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা উচ্চ ঝুঁকিতে’, কিংবা 'তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ' — এমন শিরোনাম সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকা এবং টেলিভিশন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রতিটি সংবাদেই যেন আতঙ্কের রঙ মেশানো।
প্রশ্ন উঠছে, আসলেই কি বাংলাদেশে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে? বেশি ভাগ ভূতত্ত্ববিদই মনে করছেন, বাংলাদেশে ৭ কিংবা ৭.৫ মাত্রার বড় ভূমিকম্পের সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি দেশের শীর্ষ মিডিয়ার শিরোনামগুলোর দিকে তাকানো হয়, দেখা যায়—তাতে বলা হচ্ছে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ দেশের কয়েকটি শহর নিশ্চিহ্ন হয়ে যাবে। জরিপের তথ্য বলছে, এই ধরনের পূর্বাভাস বাস্তবতার তুলনায় অনেক বেশি আতঙ্ক ছড়ানোর প্রবণতা।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ভূতত্ত্ববিদ মৌসুমী আক্তার এ বিষয়ে বলেন, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। প্রতিবছর সেডিমেন্ট জমে আসছে। যে কারণে ভূমিকম্প হলে ভূ-অভ্যন্তরের কোনো ফাটল বা স্ট্রেস ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে আসতে ক্ষমতা কমে যাবে কারণ অনেক সেডিমেন্ট ভেদ করে আসতে হবে।ভূতত্ত্ববিদ আনামুল হক ব্যাখ্যা করেন, বাংলাদেশের বেঙ্গল বেসিন একটি সেডিমেন্টারি বেসিন। এখানে অবস্থিত বেশিরভাগ ফল্ট বা ভূচ্যুতি তুলনামূলকভাবে কম গভীর এবং বহু বছর ধরে সেকেন্ডারি ইনফিলট্রেশনের মাধ্যমে পূর্ণ হয়ে গেছে। ফলে এসব ফল্ট থেকে উৎপন্ন ভূমিকম্পের মাত্রা সাধারণত ৫ এর বেশি হয় না।
একইভাবে, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি)-এর উপপরিচালক ড. মো. বজলুর রশীদ মনে করেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তির কারণ হলো—এ দেশের প্রধান ফল্ট লাইনগুলো মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। যেমন, হিমালয়ান মেগা-থ্রাস্ট, ডাউকি ফল্ট বা স্যাগাইং ফল্ট—সবই বাংলাদেশের বাইরে অবস্থিত। সম্প্রতি মিয়ানমারের স্যাগাইং ফল্টে শক্তিশালী ভূমিকম্প হলেও বাংলাদেশে বড় কোনো ক্ষতি হয়নি। কারণ এসব ফল্ট থেকে শক্তির প্রক্ষেপণ বাংলাদেশের দিকে নয়, বরং উত্তর-দক্ষিণ দিক বরাবর হয়ে থাকে।ডেটা প্রকৌশলী শরিফুল ইসলাম, যিনি ভূমিকম্প গবেষণায় কাজ করেন, জানান—বাংলাদেশে মূল ভূখণ্ডে এনার্জি স্টোর হওয়ার সুযোগই কম।
বেঙ্গল বেসিনের ভৌগোলিক গঠনের কারণে একটি ফল্ট লাইনে শক্তি জমার আগে অন্য ফল্ট থেকে তা বেরিয়ে যায়। ফলে আশপাশের দেশে বড় ভূমিকম্প হলেও, বাংলাদেশে তা অনেক কমমাত্রায় অনুভূত হয়।তবে ভূতত্ত্ববিদদের মধ্যে সম্পূর্ণ ভিন্নমতও রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পিএমই বিভাগের প্রধান ড. শফিকুল ইসলাম মনে করেন, অতীতে ১৮৯৭ সালের গ্রেট আসাম ভূমিকম্প, ১৯১৮ এবং ১৯৫০ সালের বড় ভূমিকম্পগুলোর নজির রয়েছে। এসব ঘটনা দেখিয়ে দেয়, এ অঞ্চলে ভূমিকম্পের সক্রিয়তা একেবারে অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে ডাউকি ফল্ট এবং কিছু সেকেন্ডারি ফল্ট এখনো প্রচুর টেকটোনিক শক্তি ধারণ করে রেখেছে।
এছাড়া ঢাকার মতো শহর যেখানে মাটির গঠন দুর্বল ও নরম অ্যালুভিয়াল সেডিমেন্টে তৈরি, সেখানে ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব অনেকগুণ বেড়ে যেতে পারে।যদিও ভূতত্ত্ববিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে একটি বিষয়ে সবাই একমত—বাংলাদেশের অবকাঠামোগত অনিয়ম বড় বিপর্যয়ের কারণ হতে পারে। ভূমিকম্পের মাত্রা ৭ এর কম হলেও যদি বিল্ডিং কোড না মানা হয়, দুর্বল নির্মাণকাজ চলতে থাকে, তবে মানবসৃষ্ট দুর্বলতা থেকেই বড় ধরনের ক্ষতি হতে পারে।ড. শফিকুল ইসলাম মনে করেন, ভবিষ্যতের ঝুঁকি কমাতে জরুরি কিছু পদক্ষেপ এখনই নিতে হবে।
যেমন—সিসমিক রেটিং ভিত্তিক বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ, ভূগর্ভস্থ ডেটাবেস আপডেট করে ভূমিকম্পের ঝুঁকি নিরূপণ, ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণে বিনিয়োগ, নিয়মিত ভূমিকম্প মহড়া চালু এবং জিপিএস ও ইনসার ডেটা দিয়ে ভূমিকম্পের স্ট্রেইন মনিটরিং।সবমিলিয়ে ভূতত্ত্ববিদদের পরামর্শ-পৃথিবীতে ভূমিকম্প রোধ করা সম্ভব নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, নীতিমালা ও সচেতনতা দিয়ে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আতঙ্ক নয়, চাই বাস্তবতাভিত্তিক প্রস্তুতি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন













