ভারতে বিশ্বকাপ বয়কটের ডাক বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক: পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রীড়া সম্পর্ক এখন চরম উত্তপ্ত। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের ৯ কোটি ২০ লাখ রুপির এই ক্রিকেটারকে বিসিসিআই-এর নির্দেশে ছেড়ে দেওয়ার পর বিষয়টি এখন কেবল ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নেই। সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্রীড়া উপদেষ্টার অনড় অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার শঙ্কায় তারা ভারতে কোনো ম্যাচ খেলবে না। এর পরিবর্তে সব ম্যাচ সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিসিবি সূত্রের খবর, কট্টরপন্থী চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই কেকেআর মোস্তাফিজকে বিদায় করতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের আগ্রাসী আচরণের প্রতিবাদ জানান। তিনি বিসিবিকে নির্দেশ দেন বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে। একই সঙ্গে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধ করার জন্য তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন তিনি। ক্রীড়া উপদেষ্টার মতে, যখন একজন চুক্তিবদ্ধ খেলোয়াড়কেই ভারত নিরাপত্তা দিতে পারে না, তখন পুরো দলের সেখানে যাওয়া নিরাপদ নয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এই ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, খেলার ভেতরে রাজনীতি টেনে নিয়ে আসা দুর্ভাগ্যজনক এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না। আইপিএল সম্প্রচার বন্ধের আইনি ও পদ্ধতিগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে, দেশের সেন্টিমেন্টের কথা মাথায় রেখে সরকার খুব শিগগিরই একটি দৃশ্যমান প্রতিক্রিয়া দেখাবে।
উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিসিবির জরুরি বৈঠক শেষে জানিয়েছেন, খেলোয়াড়, অফিশিয়াল, সমর্থক ও সংবাদকর্মীদের নিরাপত্তার প্রশ্নটিই এখন তাদের কাছে মুখ্য। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মোস্তাফিজের প্রতি বিমাতাসুলভ আচরণ বিবেচনায় বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে। বিসিবি সভাপতির মতে, এখানে কোনো ব্যক্তিগত ইমোশন নেই; এটি সামগ্রিকভাবে দলের মর্যাদা ও নিরাপত্তার লড়াই। ইতোমধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছে।
এদিকে ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে নেওয়া হলে বিপাকে পড়বে ভারতের ক্রিকেট আয়োজকরাও। বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের অন্তত তিনটি ম্যাচ ছিল, যা নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝে উন্মাদনা ছিল তুঙ্গে। রাজনৈতিক বৈরিতার জেরে মোস্তাফিজের আইপিএল যাত্রা থেমে যাওয়ার পাশাপাশি এখন দুই দেশের ক্রিকেট উৎসবেও অনিশ্চয়তার কালো মেঘ ছেয়ে গেছে। খেলার প্রকৃত সৌন্দর্য ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই দেশের শীতল কূটনৈতিক সম্পর্ক।
মিরাজ/
পাঠকের মতামত:
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ







.jpg&w=50&h=35)





