নতুন আইপিও বিধিমালা কার্যকর: শেয়ার বাজারে ফিরবে কি সুদিন?
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি ফিরিয়ে আনতে বহুল প্রতীক্ষিত নতুন আইপিও বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৩০ ডিসেম্বর ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ গেজেটভুক্ত হয়েছে এবং প্রকাশের সাথে সাথেই এটি কার্যকর করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলোর ক্ষমতা বাড়ানো হয়েছে। এখন থেকে স্টক এক্সচেঞ্জ আইপিও আবেদনের প্রাথমিক অনুমোদন দেবে এবং তাদের সুপারিশের ভিত্তিতে বিএসইসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। নতুন নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে আসতে আগ্রহী কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০ কোটি টাকা এবং আইপিও-পরবর্তী শেয়ারের অন্তত ১০ শতাংশ বাজারে ছাড়তে হবে। এছাড়া আইপিও’র মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের সময়সীমা ৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, মিউচুয়াল ফান্ড এবং মার্জিন রুলস সংস্কারের পর আইপিও বিধিমালা সংশোধন ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। এটি দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনবে।
ভালো মানের কোম্পানি আনার লক্ষ্যে গত এক বছর ধরে বিএসইসি চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো বড় মাল্টিন্যাশনাল বা সরকারি কোম্পানি বাজারে আসেনি। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে চরম হতাশা বিরাজ করছে। বিনিয়োগকারীরা বলেন, একটি ভালো কোম্পানিই পারে বাজারকে ঘুরিয়ে দিতে। স্কয়ার ফার্মা বা গ্রামীণফোনের মতো কোম্পানি যখন এসেছিল, তখন বাজারের চিত্র বদলে গিয়েছিল। কিন্তু বর্তমান কমিশন গত এক বছরে একটিও মানসম্পন্ন কোম্পানি আনতে পারেনি।
বিএসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১৮টি সরকারি কোম্পানিকে সরাসরি তালিকাভুক্ত করার নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। প্রধান উপদেষ্টার নির্দেশনা থাকা সত্ত্বেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
বড় কোম্পানির আইপিও ব্যবস্থাপনার দায়িত্ব রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে দেওয়া হলেও কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। জানা গেছে, একসময়ের লাভজনক প্রতিষ্ঠান আইসিবি ২০২৪-২৫ অর্থবছরে ১,২০০ কোটি টাকার বেশি লোকসান গুনেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ঋণের ওপর ভিত্তি করে টিকে আছে। তবে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতে দুর্বল কোম্পানিতে বিনিয়োগের কারণে লোকসান হলেও এখন ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে পরিস্থিতি বদলে যাবে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম মনে করেন, জাতীয় নির্বাচনের আগে বড় কোনো আইপিও আসার সম্ভাবনা কম। তিনি বলেন, ভারত তো দূরের কথা, সুশাসনের দিক থেকে আমরা পাকিস্তান বা শ্রীলঙ্কার চেয়েও পিছিয়ে আছি। সুশাসন নিশ্চিত না হলে ভালো কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হবে না।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন বিধিমালা কারসাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে, তবে এটি তালিকাভুক্তির প্রক্রিয়াকে আগের চেয়ে কিছুটা জটিল করে তুলেছে। তবুও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এই সংস্কার অপরিহার্য ছিল।
এমজে/
পাঠকের মতামত:
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








