যমুনা সার কারখানার এমডিসহ ৮ কর্মকর্তাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ আটজন কর্মকর্তাকে শোকজ নোটিশ ইস্যু করেছে আদালত।
শনিবার (১৯ এপ্রিল) যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি আবু সালেহ মোহা. মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা আদালতের কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছেন।
এই বিষয়ে গত ১৭ এপ্রিল, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এ এন এন্টারপ্রাইজ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে, যেখানে তারা ২৪ মাসের জন্য অস্থায়ী ও অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, যমুনা সার কারখানায় “কাজ নাই, মজুরি নাই” ভিত্তিতে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক-কর্মচারী নিয়োগের জন্য একটি আউটসোর্সিং দরপত্র আহ্বান করা হয়। এ দরপত্রে অংশ নেয় মোট ১২টি প্রতিষ্ঠান। যাচাই-বাছাইয়ে উপজেলার চরপাড়া এলাকার মেসার্স এ এন এন্টারপ্রাইজের দরপত্রকে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়, কারণ তাদের কমিশন প্রাক্কলিত দরের সমান (১৬ টাকা) ছিল।
তবে পরবর্তীতে রহস্যজনকভাবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রাজধানীর হাতিরপুলস্থ মেসার্স আল মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডকে কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়, যাদের কমিশন ছিল বেশি (২৫ টাকা), যা সরকারকে অতিরিক্ত খরচে ঠেলে দেয়।
মামলায় যাদের শোকজ করা হয়েছে:
আবু সালেহ মোহা. মোসলেহ উদ্দিন – এমডি ও দরপত্র কমিটির সভাপতি
দেলোয়ার হোসেন – উপমহাব্যবস্থাপক (প্রশাসন), সদস্য সচিব
ডা. কামরুজ্জামান – ডুয়েট, যন্ত্র কৌশল বিভাগ
মইনুল ইমরান – মহাব্যবস্থাপক (উৎপাদন)
ইকবাল হোসেন – মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ)
আব্দুল হামীম – উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক)
এ আর এম রেদুয়ানুর রহমান – জনতা ব্যাংক, তারাকান্দি শাখা
মেসার্স আল মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেড – অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান
মেসার্স এ এন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান লিটন অভিযোগ করেন, তার প্রতিষ্ঠানকে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ২৪ মাসের কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছিল। কিন্তু হঠাৎই সেই সিদ্ধান্ত বদলে বেআইনিভাবে মেসার্স আল মমিন-কে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন।
দরপত্র কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, “শুরুতে আমাদের কিছু ভুল ছিল। মেসার্স এ এন এন্টারপ্রাইজ প্রয়োজনীয় লাইসেন্স না দিয়ে বাণিজ্যিক লাইসেন্স জমা দেয়, যেটা আমরা বুঝতে পারিনি। এরপর অভিযোগ জমা পড়ে এবং যাচাই করে আমরা আল মমিনকে গ্রহণ করি।”
তিনি আরও জানান, আদালতের নোটিশ পাওয়ার পর কমিটি বিষয়টি নিয়ে বসে সিদ্ধান্ত নেবে।
যমুনা সার কারখানা দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান। এখানকার নিয়োগ ও অর্থ ব্যয়ের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এমন প্রতিষ্ঠানে দরপত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় উদ্বেগ তৈরি হয়েছে, যা বৃহৎ আকারে সরকারি অর্থ অপচয়ের সম্ভাবনা তৈরি করছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজউকে বড় পরিবর্তন, এক জায়গায় আবেদন করলেই মিলবে নকশা
- শেয়ারবাজারে আস্থার সংকটের মধ্যেই সঞ্চয়পত্রে চমক
- ৩৮২২ কোটির ইলেকট্রিক ট্রেন: বিদ্যুৎ আসবে কোথা থেকে?
- কৌশলগত বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার নিয়ে বিএসইসির কড়া নির্দেশ
- পিংক বাসে প্রতিদিনই লোকসান, যাত্রী না পাওয়ার নেপথ্যে ৫ কারণ
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক













