মনস্তাত্ত্বিক চাপে দেশের শেয়ারবাজার, পর্যবেক্ষণে বড় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: ট্রাম্পের শুল্কনীতির চাপে রয়েছে গোটা বিশ্বের শেয়ারবাজার। সেই চাপ থেকে মুক্ত নয় বাংলাদেশের শেয়ারবাজারও। বাংলাদেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও কিছুটা মনস্তাত্বিক চাপে রয়েছেন। যে কারণে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েই ফের নিম্নমুখী প্রবণতায় টার্ন নিচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের প্রথম দিন রোববার শুল্কনীতির চাপ ভালোভাবে সামলিয়েছে বাংলাদেশের শেয়ারবাজারের সাহসী বিনিয়োগকারীরা। পরের দিন (সোমবার) পতনের চাপ অতিক্রম করে বেশ উত্থানের পথে অগ্রসর হয়। কিন্তু শেষ বেলায় নেতিবাচক প্রবণতার বৃত্তেই আটকে থাকে প্রধান শেয়ারবাজার।
আজ তৃতীয় দিনও (মঙ্গলবার) দিনের প্রথম ভাগে এবং মধ্যভাগে বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। শক্তিমত্তাও বেশ ভালো দেখা যায়। কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে অজানা উদ্বেগ কাজ করায় বাজার কিছুটা সামনে যেতেই গতি রোধ হয়ে যায়। বাধা পেয়ে ফের পেছনের দিকে ধাবিত হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই বাজারের অন্তর্নিহিত গতি শক্তিশালী নয়, তারপর বিনিয়োগকারীরাও মানসিক দোলাচলের মধ্যে রয়েছেন, যে কারণে বাজার ইতিবাচক অবস্থানে গিয়েও সামনে এগুতে পারছে না। শেষ বেলায় দুর্বল হয়ে পেছনের দিকেই ফিরে আসছে।
তবে বাজারের সামগ্রিক গতি-প্রকৃতি খারাপ নয়। নেতিবাচক হলেও সহনীয় পর্যায়ে রয়েছে বাজার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর দাম পতনও স্বাভাবিক ধারায় রয়েছে। বড় ধরনের বিপর্যয় নেই। আবার লেনদেনের গতিও ইতিবাচক। রোববারের তুলনায় সোমবার লেনদেন বেশি হয়েছে। আবার সোমবারের তুলনায় আজ মঙ্গলবারও লেনদেনের গতি ইতিবাচক রয়েছে।
এদিকে, বড় বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণ করছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বড় বিনিয়োগকারীরা ইতিবাচক হলেই বাজার ঘুরে দাঁড়াবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারচিত্র
আজ (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে ১০.৮৭ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক কমেছিল ৮.৪৮ পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার।
আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১৪ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.০৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ০.৭৯ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









