জামায়াতের শীর্ষ নেতারা যেসব আসনে লড়তে চান
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের ঘোষিত সময়সূচি নিয়ে ইতোমধ্যেই প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক জোটগুলো আশাবাদ ব্যক্ত করেছে এবং রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে।
একই ধারায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং আরও কয়েকটি ইসলামী ও সমমনা দলও নিজেদের কৌশল সাজাচ্ছে। তবে শুধু নির্বাচনের জন্য প্রচার নয়—তারা তফসিল ঘোষণার আগে ‘জুলাই সনদের’ আইনি স্বীকৃতি, আনুপাতিক হারে ভোটের (PR) পদ্ধতি, দৃশ্যমান রাজনৈতিক সংস্কার এবং অতীতের নানা ঘটনার বিচার নিশ্চিতকরণসহ একাধিক ইস্যুতে সোচ্চার রয়েছে।
এসব দাবিতে তারা গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন, আলোচনা সভা ও জনসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের পক্ষ থেকে প্রায় সব আসনেই প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে, কিন্তু বিশেষ মনোযোগ থাকবে ১৫-২০টি গুরুত্বপূর্ণ আসনে। কারণ এসব আসনেই দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত।
ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান
রাজধানীর কাফরুল-মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি ২০১৮ সালেও একই আসন থেকে নির্বাচন করেছিলেন। এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সালে মৌলভীবাজার-২ আসনে লড়েছিলেন। তবে জামায়াতের একটি সুত্র জানায় তিনি সিলেটের একটি আসন থেকেও প্রার্থী হতে পারেন।
রাজশাহী-১: অধ্যাপক মুজিবুর রহমান
দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ১৯৮৬ সালে রাজশাহী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনেও তাকে ওই আসনে প্রার্থী করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত।
কুমিল্লা-১১: ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
২০০১ সালে এই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েবে আমীর ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. তাহের। আগামী নির্বাচনে তিনি এখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
খুলনা-৫: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খুলনার ফুলতলা-ডুমুরিয়া এলাকা নিয়ে গঠিত খুলনা-৫ আসন থেকে ২০০১ সালে প্রথমবারের মতো নির্বাচিত হন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক পরওয়ার। আবারও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার প্রার্থিতা নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গেছে।
কক্সবাজার-২: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
২০০৮ সালে এই আসন থেকে নির্বাচিত হন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আযাদ। রাজনৈতিক অঙ্গনে তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে ধরা হয়।
সিরাজগঞ্জ-৪: মাওলানা রফিকুল ইসলাম খান
অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক আমীর এবং বর্তমানে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনে লড়বেন বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম
দীর্ঘ সাড়ে ১৪ বছর কারাভোগের পর ফাঁসির দণ্ড থেকে খালাস পেয়ে রাজনৈতিক মাঠে ফিরে এসেছেন জামায়াতের সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর-২ আসনে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩: নুরুল ইসলাম বুলবুল
ঢাকা মহানগর দক্ষিণের আমীর এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলের শক্ত প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।
অন্যান্য আলোচিত প্রার্থী
এছাড়া তরুণ ও আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—সিলেট-৬ (মোহাম্মদ সেলিম উদ্দিন), সুনামগঞ্জ-২ (এডভোকেট শিশির মনির), পিরোজপুর-১ (মাসুদ সাঈদী), পিরোজপুর-২ (শামীম সাঈদী), পটুয়াখালী-২ (ড. শফিকুল ইসলাম মাসুদ) এবং কুষ্টিয়া-৩ (মুফতি আমীর হামজা)।
দলীয় সূত্রের দাবি, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে, তবে মাঠ পর্যায়ে নেতাদের প্রচার ও জনসংযোগ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ফলে আসন্ন নির্বাচনে এসব আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







