শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি সিএসইর, বিক্রি হবে ৩৫ শতাংশ শেয়ার
নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের হাতে থাকা ৩৫ শতাংশ শেয়ার বিক্রি করে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্নের পথে এটি বড় অগ্রগতি বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
২০২৫ সালের ১৩ জুলাই সিএসই বোর্ডের ১৪৩তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শেয়ার বিক্রির কার্যক্রম ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩’ এর বিধান মেনে পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী, মোট শেয়ারের মধ্যে ২০ শতাংশ বিক্রি করা হবে চার থেকে পাঁচটি সুনামধন্য স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানের কাছে, যারা বর্তমানে সিএসইর শেয়ারহোল্ডার নন। বাকি ১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিশেষ বুক-বিল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করা হবে।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, বিএসইসির অনুমোদন মিললেই তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী প্রতিটি স্টক এক্সচেঞ্জকে নিজস্ব বোর্ডে অথবা অন্য কোনো এক্সচেঞ্জের বোর্ডে তালিকাভুক্ত হতে হবে, যদিও নির্দিষ্ট সময়সীমা নেই।
২০২৪ সালের জুন পর্যন্ত সিএসইতে ৬২৩টি সিকিউরিটিজ তালিকাভুক্ত ছিল। ২০২৩-২৪ অর্থবছরে ১৮৯ কোটি ১৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫.১৮ শতাংশ বেশি। একই সময়ে মোট লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৮ কোটি টাকা— যা পূর্ববর্তী বছরের তুলনায় ২৩.২৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
বর্তমান কাঠামো অনুযায়ী, সিএসইর ৪০ শতাংশ শেয়ার প্রাথমিক শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে। স্থানীয় বেশিরভাগ প্রতিষ্ঠান এ কারণে অতিরিক্ত শেয়ার কেনার যোগ্য নন, ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। এখানে প্রতি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ শতাংশ মালিকানা রাখতে পারবে।
ডিমিউচ্যুয়ালাইজেশনের প্রাথমিক পর্যায়ে সিএসই ২৫ শতাংশ শেয়ার বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেডকে শেয়ারপ্রতি ১৫ টাকায় বিক্রি করেছিল। প্রস্তাবিত ৩৫ শতাংশ শেয়ার বিক্রি সম্পন্ন হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে এবং দেশের শেয়ারবাজারে সিএসইর অবস্থান শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
