পাঁচ ট্রিলিয়ন ডলার হারালো মার্কিন শেয়ারবাজার
শেয়ারনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৭০টি দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্য অঙ্গনে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছেন। এই পদক্ষেপের জবাবে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসিয়েছে।
চীনের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে, যার ফলে মাত্র দুই দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে মুছে গেছে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থাকে একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। ২০২০ সালের মধ্যে এটি ছিল ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক কম্পোজিট সূচকের সবচেয়ে বড় পতন।
মাত্র দুই দিনে এসঅ্যান্ডপি ৫০০ হারিয়েছে ১০ শতাংশেরও বেশি, ডাও সূচক কমেছে ৯.৩ শতাংশ এবং নাসডাক পড়েছে ১১.৪ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক নীতির কারণে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা তীব্রতর হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বেড়ে গেছে, যার প্রমাণ হলো ‘ভীতি সূচক’ সিবিওই ভোলাটিলিটি ইনডেক্সের অতিরিক্ত উত্থান—যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
জেপি মরগ্যান সতর্ক করে বলেছে, বছরের শেষে বিশ্ব অর্থনীতির মন্দায় পড়ার সম্ভাবনা বেড়ে ৬০ শতাংশে পৌঁছেছে, যা আগে ছিল ৪০ শতাংশ।
লন্ডনের ট্র্যাডিশন সংস্থার স্ট্র্যাটেজিস্ট স্টেফান ইকোল বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং এখানেই শেষ নয়।
বিভিন্ন দেশের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে, যা বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
ইউবিএস ওয়েলথ ম্যানেজমেন্টের পরিচালক মারিয়াম অ্যাডামস বলেন, “এই পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যেকোনো সময়।”
ইন্টারেকটিভ ব্রোকারসের প্রধান কৌশলবিদ স্টিভ সোসনিক বলেন, "বর্তমান পরিস্থিতির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের পরবর্তী নীতির ওপর।"
এদিকে, বাজারের এই চরম চাপের সময় ট্রাম্প গলফ খেলায় মগ্ন ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে আশাবাদী বার্তা দেন। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের বলছি—এখনই ধনী হওয়ার সময়, আগের চেয়েও বেশি।”
চীনের প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প বলেন, “তারা (চীন) ভুল করেছে ও এখন আতঙ্কিত।” হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান বাজার অস্থিরতাকে তারা দীর্ঘমেয়াদি লাভের জন্য সাময়িক ঝাঁকুনি হিসেবে দেখছেন।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল এই শুল্ক আরোপের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এটি প্রত্যাশাকে নাড়িয়ে দিয়েছে, মুদ্রাস্ফীতির সম্ভাবনা এবং প্রবৃদ্ধি হ্রাসের ঝুঁকি বাড়িয়েছে।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কৌশল বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
মিজান/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







