শেয়ারবাজারের সংকট মোকাবেলায় বিনিয়োগকারীদের মূল চার দাবি
টেকসই ও স্থিতিশীল শেয়ারবাজার গঠনে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার (২২ মে) আয়োজিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন দেশের বিভিন্ন বিনিয়োগকারী সংগঠনের প্রতিনিধিরা।
দীর্ঘদিনের দাবি এবার আলোচনার টেবিলে
শেয়ারবাজারে চলমান অস্থিরতা, ধারাবাহিক দরপতন, বিনিয়োগকারীদের আস্থার সংকট, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা এবং বাজারে চলমান অনিয়ম—এসব বিষয় নিয়ে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন। মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবার তারা তাদের দাবিগুলো সামনে এনেছেন।
তাদের অভিযোগ—শেয়ারবাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতার অভাব ও অদক্ষ নেতৃত্বের কারণেই সাধারণ বিনিয়োগকারীরা বারবার ক্ষতির মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারী সংগঠনগুলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছে।
পতনের নেপথ্যে কী?
বর্তমানে শেয়ারবাজারের সূচক নেমে এসেছে ২০১৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর ক্রমাগত কমছে, ফলে বিনিয়োগকারীরা প্রতিদিনই ক্ষতির মুখে পড়ছেন। বিশ্লেষকদের মতে, বারবার আশ্বাস ও নীতিগত হস্তক্ষেপের পরও বাজারে স্থিতিশীলতা ফিরছে না মূলত কয়েকটি কারণে। যেগুলোর মধ্যে অদক্ষ নেতৃত্ব, নতুন অর্থপ্রবাহের অভাব, বাজার মনিটরিংয়ে দুর্বলতা, কারসাজি রোধে ব্যর্থতা, সমন্বয়ের অভাব, সুশাসনের অভাব ইত্যাদি।
এছাড়া মিউচুয়াল ফান্ড ও রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশিত ভূমিকা না থাকাও বাজারের দুরবস্থার একটি বড় কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিনিয়োগকারী সংগঠনগুলোর মূল দাবিচারটি
১. দক্ষ ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করা:
শেয়ারবাজার পরিচালনার দায়িত্বে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে, যাদের শেয়ারবাজার সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।
২. কারসাজি ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা:
দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা অসাধু চক্রগুলোকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শেয়ারবাজার সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও অব্যবস্থা দূর করতে হবে।
৩. স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা:
বাজারের চলমান সংকট উত্তরণে স্বল্পমেয়াদী প্রণোদনা প্যাকেজের পাশাপাশি মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদে সুসংগঠিত রোডম্যাপ গ্রহণ করতে হবে।
৪. বিনিয়োগবান্ধব নীতিমালা ও কাঠামো
করনীতি, ডিভিডেন্ডনীতি, আইপিও নীতিমালা ও কর্পোরেট গভর্ন্যান্সসহ পুরো কাঠামোয় বিনিয়োগবান্ধব সংস্কার জরুরিভাবে সম্পন্ন করতে হবে।
আজকের আলোচনায় আশাবাদ:
আজকের আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা—সরকার বিনিয়োগকারীদের উদ্বেগ ও হতাশা উপলব্ধি করে সঠিক, বাস্তবমুখী ও গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে। আলোচনায় কার্যকর সিদ্ধান্ত এলে তা বাজারে আস্থা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
দেশের শেয়ারবাজারের বর্তমান সংকট কেবল বিনিয়োগকারীদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি। বাজারকে টিকিয়ে রাখতে হলে এখনই প্রয়োজন সময়োপযোগী, সুশাসনভিত্তিক ও বিনিয়োগবান্ধব পদক্ষেপ।
বিনিয়োগকারীদের এই সংলাপ ও আন্দোলন যদি সরকার যথাযথভাবে মূল্যায়ন করে, তবে শেয়ারবাজারে নতুন করে আস্থার সূচনা হতে পারে—যা দেশের অর্থনীতির জন্যও অত্যন্ত ইতিবাচক বার্তা বয়ে আনবে।
মামুন/
পাঠকের মতামত:
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

