আয়নাঘর ঘুরে যা দেখেছেন তাসনিম খলিল
নিজস্ব প্রতিবেদক : আয়নাঘরের ভয়াবহ চিত্র উন্মোচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিদের এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গী ছিলেন সাংবাদিক তাসনিম খলিল।
আয়নাঘর ঘুরে যা দেখেছেন তা নিয়ে তিনি নিজের ভেরিফাইড পেইজে একটি পোস্ট দিয়েছেন।
তার পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে দেওয়া হলো-
আয়নাঘরে যা দেখলাম
১২ ফেব্রুয়ারি ২০২৫ — বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা ও নির্যাতনকেন্দ্র জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)। এর কোডনেইম বা ছদ্মনাম আয়নাঘর। এই আয়নাঘর নিয়েই ২০২২ সালে নেত্র নিউজে প্রকাশিত হয়েছিল “আয়নাঘরের বন্দী” শীর্ষক প্রতিবেদনটি।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সেই আয়নাঘরে ঢুকছি, অথচ আমার মাথায় ঘুরছে আম গাছ আর কাঁঠাল গাছ। আম গাছ কি এমন নাকি কাঁঠাল গাছ ওমন? গাছ দেখলে চিনবো তো? ঘটনা হলো, আমাকে এই আয়নাঘরের পাশে একটা কাঁঠাল গাছ খুঁজে বের করতে হবে।“আয়নাঘরের বন্দী” প্রকাশিত হওয়ার পর এই বন্দীশালার বেশ কয়েকজন সাবেক বাসিন্দার সাথে আমার কথা হয়েছে। ঘণ্টার পর ঘন্টা আমি তাদের ইন্টারভিউ রেকর্ড করেছি। তাদেরই একজন (সারভাইভার # ৩) তার বর্ণনায় উনি দীর্ঘ কয়েকটা মাস যে সেলে ছিলেন সেই সেলের দরজায় দাঁড়ালে সামনের দেয়ালের ঘুলঘুলি দিয়ে একটা কাঁঠাল গাছ দেখা যেতো। সেই গাছটি খুঁজে পেলে ওই বর্ণনার একটা শক্ত ভেরিফিকেশন হয়। অথচ, বন্দীশালার গেটে দাঁড়িয়ে আমি কাঁঠাল গাছ দেখতে কেমন সেটাই ভুলে গেছি।
ঠিক তখনই মনে পড়লো। আরেহ, এই গেটটাইতো একটা ভেরিফিকেশন!
শেখ মোহাম্মদ সেলিম (সারভাইভার # ১) যে কলাপসিবল গেটের কথা বলেছিলেন, কয়েক ধাপ সিঁড়ির কথা বলেছিলেন। এই সেই কলাপসিবল গেট, এই সেই সিঁড়ি। উপরে সবুজের মধ্যে সাদা লেখা সাইনবোর্ড: “করোনা আইসোলেশন সেন্টার”। ডিজিএফআইয়ের কোন রসিক কর্মকর্তা এই কাজ করেছে কে জানে! আইসোলেশন সেন্টার বটে।
গেট দিয়ে ঢুকে করিডোর ধরে এগোলাম। ডান দিকের একটা রুমে অনেকগুলো কাঠের দরজা এবং লোহার শিকের দরজা ফেলে রাখা। আরেকটু সামনে যেতেই পিছন থেকে কেউ একজন বলে উঠলেন, “তাসনিম ভাই, এই আয়নাঘরের নামটা কিন্তু আমরা আপনার কাছ থেকেই প্রথম শুনেছিলাম।”
ঘুরে তাকিয়ে দেখি সেনাবাহিনীর একজন অফিসার। চেহারায় খুবই তরুণ কিন্তু র্যাঙ্ক ব্যাজ অনুযায়ী অনেক সিনিয়র। মিটিমিটি হাসছেন, “আপনি কী খুঁজছেন আমি জানি। বড় এগজস্ট ফ্যানগুলো খুঁজছেনতো? আসেন আমি দেখাচ্ছি।”
অফিসারের পিছনে হাঁটছি। দুই-তিনটা সরু করিডোর ধরে যেতেই উনি আঙুল তুলে দেখালেন, “ওই যে।”আমার বামে কয়েকটা সেল, ডানে দেয়াল আর সামনে ওই এগজস্ট ফ্যান। ফ্যান দেখতে দেখতেই বামে তাকালাম। দরজার উপরে সেলের নম্বর লেখা। এটা ১৯ নম্বর সেল। সাথে সাথে ফোনের খোঁজে আমার হাত পকেটে। মোবাশ্বেরকে একটা ভিডিও কল করতে হবে।
মোবাশ্বের হাসান, খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক — আমার বন্ধু এবং আয়নাঘরের প্রাক্তন বন্দী। এখন অস্ট্রেলিয়ায় থাকে। তিন-চার রিঙ্গেই মোবাশ্বের কল ধরলো। সম্ভবত ঘুমাচ্ছিল — উর্ধাঙ্গ উদলা।“বস! গায়ে একটা কাপড় দেন, আপ্নেতো পিনাকী না!”
তাড়াতাড়ি একটা শার্ট গায়ে দেয় মোবাশ্বের। আর আমি ফোন নাকের উপরে তুলে লোহার দরজা খুলে সেলে ঢুকি, “আপ্নেতো তো বলছিলেন আপ্নেরে ১৯ নম্বর সেলে রাখছিলো। দেখেনতো!”
মোবাশ্বের ভিডিও কলে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। রুমের দেয়াল, উপরে ছোট এগজস্ট ফ্যান, “এইটাইতো মনে হইতেছে ম্যান!” কিন্তু তার আরও ভেরিফিকেশন দরকার, “সেল থেকে বাইর হইলে ডান দিকে কয়েকটা স্টেপ গেলেই একটা বাথরুম থাকার কথা, দেখেন।”
আমি সেল থেকে বের হই, ডানে ঘুরি। সামনে কয়েক স্টেপ গিয়েই বাথরুমে ঢুকি। ভিডিও কলে মোবাশ্বের চিৎকার করে উঠে, “ইয়েস ম্যান! এই বাথরুম আমি ইউজ করছি। আমি এখানেই ছিলাম, আমারে এখানেই রাখছিলো!”
১৯ নম্বর সেলের ভেরিফিকেশন ডান।
কল কেটে আবার করিডোর ধরে যাই। এদিকে দশটা, ওদিকে দশটা। এই সেকশনে মোট বিশটা সেল। ওই পাশে আরেকটা বাথরুমে একটা হাই কমোড। হাসিনুর রহমান (সারভাইভার # ২) যেমনটা বর্ণনা করেছিলেন। অনেকটাই মিলে যায়।
আরেকটা সেকশনে যাই।
এদিকে পাঁচটা সেলের দরজা, ওদিকে পাঁচটা সেলের দরজা। এই সেকশনে মোট দশটা সেল। এই সেকশনেই শেখ মোহাম্মদ সেলিম ছিলেন। এই সেকশনেই সারভাইভার # ৩ ছিলেন। এই সেকশনেই সারভাইভার # ৪ ছিলেন। ২০১৬ সালে এই সেকশনে যারা বন্দী ছিলেন তাদের প্রায় প্রত্যেকের নাম-বৃত্তান্ত আমার মুখস্ত। তাদের ওই থাকার সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
সবগুলো সেলের দেয়ালে নতুন রং করা হয়েছে — কটকটে গোলাপী। ডিজিএফআইয়ের কোন ফেমিনিস্ট কর্মকর্তা এই কাজ করেছে কে জানে! যেই করেছে সে সেলগুলোর মাঝখানের ডিভাইডার দেয়ালগুলো ভেঙ্গে ফেলেছে; এগজস্ট ফ্যানগুলো খুলে ফেলেছে; দরজাগুলো ফ্রেম থেকে খুলে ফেলেছে; করিডোরের পাশের দেয়ালটা অনেকটাই ভেঙ্গে ফেলেছে।
আমি ভাঙ্গা দেয়াল দিয়ে বাইরে তাকাই। ঠিক বাইরে কয়েকটা কাঁঠাল গাছ। আমি চিৎকার করে নেত্র নিউজের ডিরেক্টর অফ ফটোগ্রাফি জীবন আহমেদকে ডাকি, “জীবন, জীবন! এইগুলা কাঁঠাল গাছ না?”“জি ভাইয়া, এইগুলা কাঁঠাল গাছ”।
আমি হাসি।
জীবন হাসে।
নেত্র নিউজের স্টাফ রিপোর্টার মিরাজ হাসে।
কাঁঠাল গাছগুলো ওরা মুছে ফেলেনি — আয়নাঘরের স্বাক্ষী হয়ে কাঁঠাল গাছগুলো এখনও দাঁড়িয়ে আছে।
সামান্তা/
পাঠকের মতামত:
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













