মন্দায়ও শেয়ারবাজারে কারসাজি, অগ্রগতি নেই তদন্ত কমিটির
নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন খাতে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। বাদ যায়নি দেশের শেয়ারবাজারও। কারসাজি আর অনিয়মের মাধ্যমে শেয়ার দর বাড়িয়ে এখাত থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে কারসাজিকারিরা।
সরকার পতনের পর নতুন সরকার ক্ষমতায় এসে বিভিন্ন খাতের মতো শেয়ারবাজারের দুর্নীতি আর অনিয়ম খুঁজে বের করতে গঠন করেছে কমিটি। সময় বেঁধে দেয়া হয় প্রতিবেদন জমা দিতে। তবে কয়েক দফা সময় বাড়িয়েও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি গঠিত কমিটি।
জানা যায়, দীর্ঘদিন ধরে অস্থিরতায় থাকা দেশের শেয়ারবাজারকে স্থিতিশীলতায় ফিরাতে বেক্সিমকোর দুটি কোম্পানিসহ মোট ১২টি কোম্পানির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বিএসইসি পাঁচ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটিকে প্রথম ধাপে ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হলেও তদন্ত প্রতিবেদনের কোনো অগ্রগতি হয়নি। যা বাজার সংশ্লিষ্টসহ বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কনসালট্যান্ট জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ইয়াওয়ার সাইদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. শফিকুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. জিশান হায়দার ও বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি গ্রানটিড শেরপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, ন্যাশনাল ফাইন্যান্স, একমি পেস্টিসাইডস লিমিটেড, কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড), কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার অধিগ্রহণ/হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহ, সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এ-সংক্রান্ত শেয়ারবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করতে বলা হয়।
গত বছরের সেপ্টেম্বর প্রথম দিন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক-এর প্রদত্ত ক্ষমতাবলে এই ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ গঠিত হয়।
২০১০ সালে শেয়ারবাজারের ধসের পেছনে দায়ীদের বের করতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তা প্রকাশ করা হয়নি, সুপারিশও কার্যকর করা হয়নি। এবারের অনুসন্ধান কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে কি না—এমন শঙ্কা রয়েছে শেয়ারবাজার সংশ্লিষ্টদের। এ বিষয়ে কমিটি গঠনের পরদিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছিলেন, চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন তা প্রকাশ করবে।
তদন্ত কমিটির প্রধান জিয়া উদ্দিন আহমেদ শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভিআইপিবির চেয়ারম্যান ও পরিচালক। এ কোম্পানির বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি তদন্ত কমিটিতে থাকায় তদন্ত স্বাধীন ও নিরপেক্ষ হবে কি না—তা নিয়ে রয়েছে প্রশ্ন। এ প্রসঙ্গে জিয়া উদ্দিন বলেছিলেন, মালিকানার দিক দিয়ে আমরা প্রতিষ্ঠান থেকে মুনাফা নিই, এটাই আমাদের চাওয়া। অনিয়ম হয় ব্যবস্থাপনাগত দিক দিয়ে। আমরা সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করব। আমাদের ওপর আস্থা রাখতে পারেন, প্রতিবেদন পক্ষপাতদুষ্ট হবে না।
১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন ইয়াওয়ার সাইদ। সেই কমিটির তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। তিনি এবারের অনুসন্ধান ও তদন্ত কমিটিতেও রয়েছেন। দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এইমস বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তিনি। শেয়ারবাজারের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার কথা তুলে ধরে ইয়াওয়ার সাইদ বলেছিলেন, শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড চালু হওয়ার পর ২৫ বছরে ২৫ কদমও এগোয়নি। কেন এটি হলো, আমরা তাও বের করব।
তদন্ত কমিটির অগ্রগতি প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, এই তদন্ত চলমান আছে। তদন্ত কমিটি সময় পার করেছে। প্রথমে ৬০ দিন সময় ছিল, এরপর এক মাস করে চার দফায় সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে কমিটিকে।
এ বিষয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, এই রকম কমিটি করার চাইতে না করাই ভালো। পাঁচ মাসের মধ্যেও যদি রিপোর্ট দিতে না পারে, তাহলে এমন কমিটির প্রয়োজনীয়তা দেখছি না।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
