ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নিয়োগ হবে যেভাবে
নিজস্ব প্রতিবেক: জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে। খসড়ায় জাতীয় সংসদের মেয়াদ শেষ হলে কিংবা অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব রাখা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরিত এই খসড়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়াসহ একটি বিস্তারিত কাঠামো প্রকাশ করা হয়েছে।
সনদের খসড়ায় বলা হয়েছে, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ সংশোধন করে সংসদ মেয়াদোত্তীর্ণ হলে বা ভেঙে গেলে নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রাখা হবে।
প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া প্রস্তাব করা হয়েছে। সংসদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে স্পিকারের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের 'বাছাই কমিটি' গঠন করা হবে। এই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি থাকবেন।
এছাড়া, নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব আহ্বান করা হবে। কমিটি এই প্রস্তাবগুলো থেকে আলোচনা করে একজন যোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করবে।
যদি প্রাথমিক পর্যায়ে কোনো প্রার্থী চূড়ান্ত না হয়, তাহলে সরকারি জোট, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল পৃথকভাবে মোট ১২ জন প্রার্থীর নাম প্রস্তাব করবে। এই তালিকা থেকে দলগুলো নিজেদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একজন প্রধান উপদেষ্টা নির্বাচন করবে।
উপরের কোনো প্রক্রিয়ায় ঐকমত্য না হলে বিচার বিভাগ থেকে আপিল ও হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি কমিটিতে যোগ দেবেন। এরপর সাত সদস্যের কমিটি গোপন ব্যালটে 'র্যাংকড চয়েজ ভোটিং' পদ্ধতির মাধ্যমে প্রধান উপদেষ্টা মনোনীত করবে।
খসড়ায় প্রধান উপদেষ্টার বয়সসীমা ৭২ থেকে ৭৫ বছর করার প্রস্তাব করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ ৯০ দিন, যা বিশেষ পরিস্থিতিতে আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে। নতুন সংসদ গঠিত হলে এই সরকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
এছাড়াও, প্রধান উপদেষ্টা সর্বোচ্চ ১৫ জন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন, যারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে পূর্বে করা র্যাংকড ভোটিং তালিকা থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে।
সনদে বলা হয়েছে, প্রয়োজনে ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করা যেতে পারে, তবে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
মারুফ/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













