প্রভাবশালী গ্রাহকদের কাছে আটকে আছে ব্যাংকের ৭৬ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : আদালত থেকে স্থগিতাদেশ বা স্টে অর্ডার নিয়ে কিছু প্রভাবশালী গ্রাহক ব্যাংকের ৭৬ হাজার কোটি টাকা আটকে রেখেছেন। এসব ঋণের বেশির ভাগই খেলাপিযোগ্য।
ব্যাংকাররা বলছেন, আদালতের স্থগিতাদেশ বা স্টে অর্ডার নেওয়ার কারণে দীর্ঘদিন থেকে ঝুলে আছে ঋণগুলো, যা ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বর্তমানে যে পরিমাণ ঝুঁকিপূর্ণ ঋণ রয়েছে, তার সঙ্গে স্টে অর্ডারের অর্থ যোগ করলে দেশের এক-তৃতীয়াংশেরও বেশি ঋণ মন্দ হয়ে পড়বে, যা একটি গণতান্ত্রিক দেশের অর্থনীতির সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ছাড় দেওয়া হয়েছে। তারপরও ব্যাংকের ঋণ পরিশোধ না করেই লাপাত্তা। সুরাহা হচ্ছে না কোনো ঋণের। সাজা হচ্ছে না সংশ্লিষ্ট অপরাধীর। টাকাও ফেরত আসছে না। বিচার না হওয়ায় নামে-বেনামে ঋণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার প্রবণতা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অর্থঋণ আদালতে খেলাপি ঋণের মামলার স্তূপ বেড়েই চলেছে। গত মার্চ শেষে দেশের ৬০টি ব্যাংকের অর্থঋণ আদালতে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৫৯৩টি। এসব মামলায় আটকে আছে প্রায় দুই লাখ ৩৬ হাজার ৪৮৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগের প্রতিবেদন অনুযায়ি, গত বছরের ডিসেম্বরে মামলার সংখ্যা ছিল দুই লাখ ছয় হাজার ৫৮৪টি, এর বিপরীতে জড়িত অর্থের পরিমাণ ছিল দুই লাখ ২৬ হাজার ২৯২ কোটি টাকা। ফলে চলতি বছরের তিন মাসে মামলার সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার ৯টি। আর জড়িত অর্থের পরিমাণ বেড়েছে ১০ হাজার ১৯৭ কোটি টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন আর্থিক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বের করা ঋণ স্বাভাবিক নিয়মে আদায় করতে পারছে না ব্যাংকগুলো। বারবার সুবিধা ও ছাড় দেওয়ার পরও এসব ঋণ ফেরত দিচ্ছেন না খেলাপিরা। আইনি বাধ্যবাধকতার কারণে এসব ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা হলেও নিষ্পত্তি হচ্ছে খুবই কম।
ভূক্তভোগি ব্যাংকাররা বলছেন, প্রয়োজনের তুলনায় অর্থঋণ আদালতের সংখ্যা কম হওয়া ও বিচারকের অভাব এবং আইনি মতামতের জন্য ব্যাংকের আইনজীবীকে পর্যাপ্ত সময় ও সহায়ক জামানতের পর্যাপ্ত দলিলাদি সরবরাহ করতে না পারায় অর্থঋণ আদালতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়।
বিষয়টির বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নূরুল আমিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘অর্থঋণ আদালত খুবই কার্যকর একটি আদালত। কিন্তু এটা অকার্যকর হয়ে আছে। কারণ এখানে পর্যাপ্ত লোকবল ও আদালতের অভাব রয়েছে। তাই দিনের পর দিন মামলার স্তূপ বেড়েই চলেছে। তা ছাড়া একটি বড় অঙ্ক প্রভাবশালীরা স্টে অর্ডার বা রিট করার মাধ্যমে ঝুলিয়ে রেখেছেন, যেটা ব্যাংকের তারল্য পরিস্থিতিতে প্রভাব ফেলছে।’
বিশিষ্ট এ ব্যাংকার আরো বলেন, ‘আমরা বহুদিন থেকে বলে আসছি যদি কোনো গ্রাহক উচ্চ আদালতে রিট করেন, তাহলে যেন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা (২০ শতাংশ, ৩০ শতাংশ) জমা দেওয়ার বিধান রাখা হয়। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তাই দিনের পর দিন রিটের সংখ্যা ও আটকে থাকা টাকার পরিমাণ বাড়ছে। ব্যাংক খাতের এই ক্রান্তিকালে তারা যদি এই টাকাগুলো ফেরত পেত তাহলে ব্যাংকের সমস্যা আর থাকত না। অটোমেটিক্যালি অর্থনীতি উপকৃত হতো। তাই কেউ স্টে অর্ডার নেওয়ার আগে নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট জমা রাখার বিধান চালু করা উচিত।’
মিজান/
পাঠকের মতামত:
- আইডিএলসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- Price Sensitive Information of Mercantile Bank PLC
- স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা
- ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
- সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনে নতুন নিয়ম, যাওয়ার আগে জেনে নিন
- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ডিভিডেন্ড ঘোষণা
- আইএসএনের ডিভিডেন্ড ঘোষণা
- পেনিনসুলা চিটাগংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২৫০ কোটি টাকা তুলতে সিঙ্গারের নতুন পরিকল্পনা
- জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যামপুর সুগারের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও দুই স্ত্রীকে গ্রামছাড়া
- শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সিস্টেমে প্রবেশ! আইপিওর আগে নতুন উদ্বেগ
- বিতর্কের মধ্যে নতুন অভিযোগ, এবার মুখ খুললেন তাশরীফের মা
- আনোয়ার গালভানাইজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- এনসিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা
- এডিএন টেলিকমের ডিভিডেন্ড ঘোষণা
- বিডি অটোকারসের ডিভিডেন্ড ঘোষণা
- প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- জাহিন স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বিডিকম অনলাইনের ডিভিডেন্ড ঘোষণা
- সম্পদের চেয়ে দেনা বেশি: অস্তিত্ব সংকটে আইএফআইসি ব্যাংক
- পতনের বাজারে ডিভিডেন্ডের ব্যস্ততা, যেখানে সম্ভাবনা খুঁজছেন বিনিয়োগকারীরা
- ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি
- দুই কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রি সম্পন্ন
- ৭ নভেম্বর ব্যাংকিং সেবা বন্ধ, গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর
- হাউওয়েল টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা একসঙ্গে বন্ধ!
- সিটি গ্রুপকে নতুন করে ১,৭০০ কোটি টাকা দিচ্ছে আট ব্যাংক!
- বাবার অভিযোগের পর ফেসবুকে তাশরীফের মন্তব্য
- সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কে অ্যান্ড কিউ এর ডিভিডেন্ড ঘোষণা
- রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- রংপুর ফাউন্ড্রির ডিভিডেন্ড ঘোষণা
- রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- তিতাস গ্যাসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রামীণ ফোনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিঙ্গার বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মীর আক্তারের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- এএমসিএলের (প্রাণ) ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)

