ইসলামী ব্যাংকের পদস্থ কর্মকর্তারাই এস আলমের লুটের সহযোগী
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহৎ মূলধনী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক যখন এস আলম দখল করেছিল তখন জামাত-শিবির সংশ্লিষ্টতার কারণে যাদের ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই করতে চেয়েছিলেন, পরে তাদের অনেকেই এস আলমের লুটের সহযোগী হন। এই তালিকায় আছেন ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকসহ অনেক শীর্ষ কর্মকর্তা।
প্রাপ্ত তথ্য বলছে, ব্যাংক খাতের শীর্ষ লুটেরা এস আলম ইসলামী ব্যাংক দখলের পর পাঁচ শতাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছিলেন। মোহাম্মদ মনিরুল মাওলা ইসলামী ব্যাংকের সবচেয়ে পুরনো কর্মীদের একজন। যিনি পরে এস আলমের অন্যতম সহচর হয়ে যান।
গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা যায়, মনিরুল মাওলা এক সময় ছাত্রশিবির করতেন। পরিবারের সদস্যরাও জামায়াত মতাদর্শী। ২০১৮ সালে তিনি যখন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, তখন রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে ছাঁটাই করতে চান এস আলম। তবে সে যাত্রায় টিকে যান মনিরুল মাওলা। হয়ে যান এস আলমের সহযোগী।
এরপর ২০২১ সালে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপনা পরিচালক হন মনিরুল মাওলা। তার সময়ে ইসলামী ব্যাংকে ঘটে ভয়ংকর নভেম্বর, রিজার্ভ কেলেংকারিসহ বহু লুটতরাজ। মনিরুল মাওলা এখনো ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শিখা হুসনে আরা এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কোনো ব্যাংকের কর্মকর্তা অপসারণ করা বা কর্মকর্তা নিয়োগ দেওয়া এবং কোনো কর্মকর্তা যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করেন তাহলে তাকে অপসারণ করার দায়িত্ব পর্ষদের উপর।’
এস আলমের লুটপাটের আরেক সহযোগি ব্যাংকটির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী। তিনি ১৯৯২ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে যোগদান করেন। ছাত্রশিবিরের সাবেক এই কর্মী ২০১৮ সালে ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এস আলমের দলে ভিড়ে অল্প সময়ে দুটি পদোন্নতি বাগিয়ে হয়ে যান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। ইসলামী ব্যাংক এস আলমমুক্ত হলে অন্য কর্মীদের চাপে পদত্যাগে বাধ্য হন তিনি।
এর আগে ২০১৭ সালের পাঁচ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করেন এস আলম। ব্যাংকে কর্তৃত্ব বাড়াতে পুরোনোদের সরিয়ে নিজের পছন্দের কর্মী নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। এজন্য ২০১৮ সালে দেশের দুটি শীর্ষ গোয়েন্দা সংস্থা দিয়ে ছাঁটাই করার জন্য পাঁচ শতাধিক কর্মকর্তার তালিকা তৈরি করেন। তবে ব্যাংক পরিচালনায় ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কায় সেই ছাঁটাই প্রক্রিয়া থেকে সরে আসেন এস আলম। এ বিষয়ে ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ আহসানুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওই সময়ে এস আলমকে সাহায্য করেছে জামায়াতেরই অনেকগুলো লোক। তারা তাদের আদর্শের সাথে বেইমানি করেছে শুধু প্রমোশন পাওয়ার জন্য।’
গত সাত বছরে ইসলামী ব্যাংকে প্রায় দশ হাজার কর্মী নিয়োগ দিয়েছেন এস আলম। পুরনো এবং এস আলমের নিয়োগ দেয়া কর্মীদের কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত করছে বর্তমান পরিচালনা পর্ষদ। এজন্য তিনটি কমিটি কাজ করছে বলে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




