কারসাজি চক্রের ইন্ধনেই শেয়ারবাজার অস্থিতিশীল করার পাঁয়তারা
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময়ে শেয়ারবাজারে কারসাজি ও অনিয়মে রাঘব-বোয়ালদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইনী ব্যবস্থা নিতে শুরু করেছে। ইতোমধ্যে শেয়ারবাজারের আলোচিত কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।
এসব ব্যক্তিদের ইন্ধনেই শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ব্যানারে কিছু বিনিয়োগকারী বিএসইসি’র বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। বিএসইসি’র অফিস গেটে তালা দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করেছে।
গত রোববার (০৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) এমন অভিযোগ করে বিএসইসি একটি চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সংস্কার কার্যক্রমের বিরোধী, যারা চায় না কারসাজির হোতাদের শাস্তি হোক এবং যারা ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের বিরুদ্ধে– তারাই শেয়ারবাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
চিঠিতে কমিশন জানিয়েছে, দৃশ্যত বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের কার্যক্রম দুরভিসন্ধিমূলক। ‘এজিএম পার্টি’সহ শেয়ারবাজারে অনিয়মের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি যারা চলমান সংস্কার কার্যক্রম ও কারসাজির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিরোধী, তারা এ ধরনের বিক্ষোভে মদদ জোগাচ্ছে বলে বিএসইসির নিজস্ব অনুসন্ধান ও পর্যবেক্ষণে উঠে এসেছে।
বিএসইসি মনে করে, শেয়ারবাজারে সংঘটিত সাম্প্রতিক আন্দোলন কর্মসূচির ঘটনায় উপস্থিত অনেকেই শেয়ারবাজারের প্রকৃত বিনিয়োগকারী নন। গত ২৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এবং পরবর্তী সময়ে মতিঝিলে মানববন্ধন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচির পেছনে থাকা ব্যক্তিরা স্পষ্টভাবে শেয়ারবাজারের অনিয়মের সঙ্গে জড়িত স্বার্থান্বেষী মহলের আশীর্বাদপুষ্ট। কিছু অনলাইন পোর্টাল নানা গুজব ও অসত্য তথ্য প্রকাশ করে শেয়ারবাজারকে অস্থিতিশীল করে তুলছে। এসব পোর্টালের পেছনের ব্যক্তি কারা, বিগত সময়ে পোর্টালগুলোর কী ভূমিকা ছিল এবং তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, এগুলো ভালোভাবে বিশ্লেষণ করলে পরিষ্কারভাবে বোঝা যাবে।
বিএসইসি চিঠিতে আরও বলেছে, বিগত দেড় দশকের স্বৈরশাসন ও স্বেচ্ছাচারিতায় আর্থিক খাত বিপর্যস্ত অবস্থায়। এ সময়ে দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী শেয়ারবাজারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দেড় মাসে বিভিন্ন কার্যক্রম অবহিত করে চিঠিতে বলা হয়েছে, এরই মধ্যে বিগত দিনের অনিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি প্রভাবশালী গোষ্ঠীকে বাংলাদেশের শেয়ারবাজারের ইতিহাসে রেকর্ড জরিমানা করা হয়েছে। তিন অডিট প্রতিষ্ঠানকে বিএসইসির প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া, শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করা হয়েছে। যেসব কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ দেয়নি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগকারীদের জমা অর্থ সিসিএ হিসাবে না থাকায় একাধিক ব্রোকারেজ হাউসের মালিক ও শীর্ষ ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এবং কিছু পরিচালক ও এমডির বিও হিসাব জব্দ করা হয়েছে। তালিকাভুক্ত রহিমা ফুডের শেয়ার অনিয়ম, ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি, ইনভেস্ট এশিয়া, স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়মের বিষয়ে তদন্ত চলছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর অন্তত ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৬০টি বিও অ্যাকাউন্ট জব্দ, অন্তত ২৪টি কোম্পানির অনিয়ম ও দর বৃদ্ধি নিয়ে তদন্ত এবং বিগত সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ও বাংলাদেশের আর্থিক খাতে অনিয়মের সঙ্গে প্রভাবশালী গোষ্ঠীর মালিকানাধীন কোম্পানি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান।
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম উল্লেখ না করে বিএসইসি মন্ত্রণালয়কে লিখেছে, শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত একজন ক্রিকেটার যিনি ব্যবসায়ী, রাজনীতিক– ইত্যাদি নানা ভূমিকায় বহুল আলোচিত ও সমালোচিত, তাঁকে বিএসইসির শুভেচ্ছাদূত থেকে বাদ দেওয়া হয়েছে। কারসাজির অভিযোগে তাঁকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।
বিএসইসি চিঠিতে জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থে একটি সুষ্ঠু বাজার গড়তে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবু কিছু অযৌক্তিক দাবিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে কিছু ব্যক্তি।
মিজান/
পাঠকের মতামত:
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- ওজু ছাড়া কুরআন ধরার সকল মাসআলা
- দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'
- নতুন নেতৃত্বে রূপায়ণ তাজ, শপথ নিল ২০২৬–২০২৮ কমিটি
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- সালমান মুক্তাদিরের মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব
- গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা
- ‘হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি’
- ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা ৭ কোম্পানির
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার











